সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ধর্মীয় / কক্সবাজার শহরের বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শনে সদর কমিউনিটি পুলিশের সভাপতি

কক্সবাজার শহরের বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শনে সদর কমিউনিটি পুলিশের সভাপতি

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

সারাদেশের ন্যায় কক্সবাজার সদরে অনুষ্ঠিত সনাতন ধর্মালম্বীদের বৃহত্তর ধর্মীয় অনুষ্ঠান দূর্গাপূজার মন্ডপ পরিদর্শন করেন উপজেলা কমিউনিটি পুলিশিং সভাপতি এডভোকেট সৈয়দ মোহাম্মদ রেজাউর রহমান ও অন্যান্য নেতৃবৃন্দ। (৬ অক্টোবর) সন্ধ্যায় পৌরসভার কেন্দ্রীয় শ্রী শ্রী সরস্বতী মন্দির ও শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন উপজেলা কমিউনিটি পুলিশিং এডভোকেট সৈয়দ মোহাম্মদ রেজাউর রহমান।

এসময় উপস্থিত ছিলেন সদর কমিউনিটি পুলিশিং কমিটির দপ্তর সম্পাদক মহিউদ্দিন মাহী, প্রচার সম্পাদক জসিম উদ্দিন, সহ প্রচার সম্পাদক শাহীন মাহমুদ রাসেল, সদস্য বেদারুল আলম, পিএমখালী ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সভাপতি নাছির উদ্দিন সাধারণ সম্পাদক মোঃ নুরুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ। সদর কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ পূজামন্ডপের নেতৃবৃন্দের কাছে সার্বিক খোঁজ খবর নেন।

পূজা মন্ডপ পরিদর্শনকালে উপজেলা কমিউনিটি পুলিশিং সভাপতি এডভোকেট সৈয়দ মোহাম্মদ রেজাউর রহমান জানান, এ উপজেলায় আইন শৃঙ্খলা ও শান্তি বজায় রাখতে কমিউনিটি পুলিশিং যে ভূমিকা রাখছে তার অংশ হিসেবে “ধর্ম যার যার রাষ্ট্র সবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং এর সদস্যরা আন্তরিকভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।

Share

Leave a Reply

x

Check Also

চুনতি ১৯ তম সীরতুন্নবী মাহফিলে সমাপনী দিনে লাখো মানুষের সমাবেশ

  এম আবু হেনা সাগর; চুনতি থেকে ফিরে.. চট্টগ্রামের লোহাগাড়া চুনতির ঐতিহাসিক ১৯দিন ব্যাপী ৫৫তম ...

Portrait of a professional, showcasing contact details and role information.