সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ধর্মীয় / প্রতিমা বিসর্জনকে ঘিরে মাতামুহুরীর চরে বসেছে সম্প্রীতির মিলন মেলা

প্রতিমা বিসর্জনকে ঘিরে মাতামুহুরীর চরে বসেছে সম্প্রীতির মিলন মেলা


মুকুল কান্তি দাশ; চকরিয়া :
প্রতিমা বিসর্জনকে ঘিরে কক্সবাজারের চকরিয়ার মাতামুহুরীর ব্রীজ পয়েন্টের নিচে বালির চরে বসেছে সম্প্রীতির মিলন মেলা। এ বিসর্জন অনুষ্ঠানে সামিল হয়েছেন সব ধর্মের হাজারো নারী-পুরুষ। হিন্দু সম্প্রদায়ের দর্শণার্থী ছাড়াও বিসর্জন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুসলিমসহ নানা সম্প্রদায়ের লোকজন। মাতামুহুরীর চরের বিসর্জন অনুষ্ঠানে বাঁধ ভাঙ্গা আনন্দ-উল্লাসে মেতেছে হাজারো নর-নারী। বিসর্জন অনুষ্ঠানকে ঘিরে চকরিয়া উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা। ৮ সেপ্টেম্বর মঙ্গলবার সূর্য অস্ত যাওয়ার আগ মুহুর্ত্বে অশ্রু সিক্ত নয়নে দেবী দুর্গাকে বিদায় জানান হিন্দু সম্প্রদায়ের হাজারো পূর্ণ্যার্থি।

সনাতন ধর্ম মতে মহালয়ার দিন পিতৃ গৃহে আসেন দুর্গতি নাশিনী দুর্গা। আর শুভ বিজয়ার মাধ্যমে এক বছরের জন্য বিদায় জানানো হয় মাকে।

চকরিয়া পৌরশহর ছাড়াও আশপাশের বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে ঢাক-ঢোল পিটিয়ে, নেচে-গেয়ে ট্রাকে করে মাতামুহুরীর ব্রীজ পয়েন্টে প্রতিমা আসতে থাকে। এসব প্রতিমা বহনকারী ট্রাকগুলোর সাথে ছিলেন শত শত ভক্ত। আবার কেউ কেউ আসেন মিছিল সহকারে ঢোল-বাধ্য বাজিয়ে।

এদিকে, প্রতিমা বিসর্জনের জন্য মাতামুহুরী ব্রীজ পয়েন্টের চরে আয়োজন করা হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টানের। এতে প্রধান অতিথি ছিলেন-কক্সবাজার-১(চকরিয়া-পেকুয়া) সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম।

অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, চকরিয়া পৌরসভার মেয়র মো. আলমগীর চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান, চকরিয়া সার্কেলের পুলিশ সুপার কাজী মতিউল ইসলাম, চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো.হাবিবুর রহমান, চকরিয়া উপজেলা পুজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ডাক্তার তেজেন্দ্র লাল দে, হারাধন দাশ, চিরিংগা হিন্দুপাড়া যুব কল্যান সমিতির সভাপতি ধনরঞ্জন দাশসহ প্রমুখ।

বিসর্জন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- চকরিয়া সহকারি কমিশনার (ভূমি) মো. তানভীর হোসেন, জেলা আওয়ামীলীগের সদস্য আমিনুর রশিদ দুলাল, কক্সবাজার জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর লক্ষণ দাশ, চকরিয়া কেন্দ্রীয় হরি মন্দির উন্নয়ন কমিটির সভাপতি প্রদীপ কান্তি দাশ, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চকরিয়া উপজেলার সাধারণ সম্পাদক ও গণমাধ্যমকর্মী মুকুল কান্তি দাশ, চকরিয়া প্রেসক্লাবের কার্যকরী সভাপতি ছোটন কান্তি নাথ, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চকরিয়া উপজেলার সাংগঠনিক সম্পাদক দিলীপ সুশীল, পৌরসভা শাখার সভাপতি নারায়ন কান্তি দাশ, প্রতিমা বিসর্জন কমিটির আহবায়ক প্রণব কান্তি দাশ, সদস্য সচিব সুনিল বিহারী নাথ, অর্থ-সিচব নিখিল বসাক, সহ-অর্থ সচিব কালু শুক্লা দাশ, হিন্দু নেতা মিলন দাশ, সমীর দাশ, সুধাংশু সুশীল, নিখিল বসাক, চকরিয়া নিত্যানন্দ গীতা সংঘের সভাপতি শ্রীদুল রঞ্জন দাশ, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ আবুধাবী শাখার সদস্য সচিব উজ্জল দে শিমুলসহ প্রমুখ।

আলোচানসভা শেষে সুর্য অস্তের আগ মুহুর্ত্বে মন্ত্র পাঠের মাধ্যমে শুরু হয় প্রতিমা বিসর্জন অনুষ্টান। এসময় এক এক করে মাতামুহুরী নদীতে বিসর্জন দেয়া হয় সব প্রতিমা।

Share

Leave a Reply

x

Check Also

চুনতি ১৯ তম সীরতুন্নবী মাহফিলে সমাপনী দিনে লাখো মানুষের সমাবেশ

  এম আবু হেনা সাগর; চুনতি থেকে ফিরে.. চট্টগ্রামের লোহাগাড়া চুনতির ঐতিহাসিক ১৯দিন ব্যাপী ৫৫তম ...

Portrait of a professional, showcasing contact details and role information.