সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / বৃহত্তর পেশকারপাড়া ব‍্যবসায়ী সমাজ কল‍্যাণ পরিষদ’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বৃহত্তর পেশকারপাড়া ব‍্যবসায়ী সমাজ কল‍্যাণ পরিষদ’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

http://coxview.com/wp-content/uploads/2021/08/IMG_20210813_202830-scaled.jpg

বৃহত্তর পেশকারপাড়া ব‍্যবসায়ী সমাজ কল‍্যাণ পরিষদ’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বার্তা পরিবেশক :

কক্সবাজার শহরতলীর পেশকারপাড়ায় ”বৃহত্তর পেশকারপাড়া ব‍্যবসায়ী সমাজ কল‍্যাণ পরিষদ” এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নাছিরউদ্দিন আহমদ।

http://coxview.com/wp-content/uploads/2021/08/IMG_20210813_202806-scaled.jpg

বৃহত্তর পেশকারপাড়া ব‍্যবসায়ী সমাজ কল‍্যাণ পরিষদ’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

শুক্রবার (১৩ আগস্ট) সন্ধ্যায় পেশকারপাড়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের হলরুমে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং সরকারি বিধি অনুসরণ পূর্বক এ সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মনছুর আলম।

 

পবিত্র কোরআন তেলোয়াতের মধ‍্য দিয়ে সভার শুরুতে সংগঠনের আয়-ব‍্যয়ের হিসাব সংগঠনের সাধারণ সদস্যদের মাঝে উপস্থাপন করা হয় এবং পরবর্তীতে সভার সভাপতি স্বাগত বক্তব্য রাখেন।

 

সভা শেষে সবার সম্মতিতে শহীদুল ইসলাম ভুট্টো’কে আহবায়ক, আবদুর রাজ্জাক, মোহাম্মদ ইব্রাহিম কালু, ওমর ফারুক, শাহ্ মোহাম্মদ আবু তৈয়বকে সদস্য করে আহবায়ক কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ নতুন কমিটি গঠন করতে কাজ করবেন।

 

সরকারি বিধি নিষেধ অনুসরণ পূর্বক সময় সংক্ষিপ্ত করে সভাপতি সভা সমাপ্তি ঘোষণা করেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.