সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / বিবিধ / নারীদের ৭০০ অন্তর্বাস চুরির পর চোর গ্রেফতার

নারীদের ৭০০ অন্তর্বাস চুরির পর চোর গ্রেফতার

http://coxview.com/wp-content/uploads/2021/09/Panty-.jpg

অনলাইন ডেস্ক :
জাপানের এক ব্যক্তি একটি দুটো নয়, নারীদের ৭০০ অন্তর্বাস চুরির দায়ে গ্রেফতার হয়েছেন। বিভিন্ন লন্ড্রি থেকে তিনি এই অন্তর্বাসগুলো চুরি করেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিজনেস ইনসাইডার।

খবরে বলা হয়, ৫৬ বছর বয়সী তেতসুয়ো উরাতা নামের ওই অন্তর্বাস চোর সম্প্রতি এক লন্ড্রি থেকে ৬ জোড়া প্যান্টি চুরি করতে গিয়ে ধরা পরেন। এরপরই বেড়িয়ে আসে তার অন্তর্বাস চুরির যতো ইতিহাস।

ধরা পড়ার পরে পুলিশ তার বাড়িতে অভিযান চালায়। সেখানে ৭৩০টি অন্তর্বাস পাওয়া যায়। তাকে গ্রেফতারের পর আদালতে হাজির করে পুলিশ। পরে তিনি তার অপরাধ স্বীকার করে নিয়েছেন।

তার বাড়িতে পাওয়া অন্তর্বাসের ছবি অনলাইনে শেয়ার করেছে পুলিশ। এতে দেখা গেছে, বাড়ির মেঝেতে শত শত অন্তর্বাস বিছানো রয়েছে। এরপরই ওই ছবি ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। তাতে নানা রকম মজার মজার মন্তব্য করছেন নেটিজেনরা।

এর আগেও জাপানে অন্তর্বাস চুরির একটি ঘটনা ঘটেছিলো। তাকাহিরো কুবো নামের এক ইলেক্ট্রিশিয়ান ৪২৪টি অন্তর্বাস চুরি করেছিলেন। এরমধ্যে কিশোরীদের সুইমস্যুটও ছিলো। যুক্তরাষ্ট্রেও একজনকে অন্তর্বাস চুরির দায়ে গ্রেফতার হতে হয়েছিল। এছাড়াও অন্তর্বাস চুরির জন্য ১০০ কিলোমিটার পথ অতিক্রম করেছিলেন নিউজিল্যান্ডের ৬৫ বছরের এক বৃদ্ধ। জানা গিয়েছিল, নর্থ ওটোগোর বাসিন্দা স্টিফেন গ্রাহাম গার্ডনার নামে ওই বৃদ্ধ মাহেনো থেকে ডুনেডিনে যান মহিলাদের আট জোড়া অন্তর্বাস চুরি করতে। যদিও অদ্ভুত এই শখ মেটাতে গিয়ে চুরির দায়ে ধরাও পড়ে যান তিনি।

Share

Leave a Reply

x

Check Also

http://coxview.com/wp-content/uploads/2021/12/Day.jpg

২ আগস্ট; ইতিহাসের এইদিনে

  অনলাইন ডেস্ক :বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনার ইতিহাসে ঠাঁই হয় না। ...

Portrait of a professional, showcasing contact details and role information.