
নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
ঈদগাঁওতে চক্ষু সংক্রান্ত প্রাথমিক সেবার এক মাত্র প্রতিষ্ঠান ঈদগাঁও প্রাথমিক চক্ষু সেবা কেন্দ্র। এতে সব ধরনের প্রাথমিক সেবা পাচ্ছেন রোগীরা। প্রতিষ্ঠানটিতে এতিম ও হত দরিদ্রদের জন্য বিশেষ সুবিধা রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। সংশ্লিষ্টরা জানান, বিশেষ বিবেচনায় এ প্রতিষ্ঠানে দরিদ্র রোগীদের অপেক্ষাকৃত কম সম্মানীতে সেবা দেয়া হয়।
জানা যায়, দূর- দূরান্তের রোগীদের জন্য এতে নানান সেবার রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্রাথমিক চক্ষু চিকিৎসা সেবা, কম্পিউটারের মাধ্যমে দৃষ্টিত্রুটি পরীক্ষা, চোখের পাওয়ার নির্ণয় করে নির্ভুল ভাবে চশমার ব্যবস্থাপত্র প্রদান এবং চোখের জটিল রোগ নির্ণয় করে উচ্চতর চিকিৎসার জন্য টারশিয়ারি চক্ষু হাসপাতালে প্রেরণ। অন্য সেবার মধ্যে রয়েছে টেলিমেডিসিন ও কন্টাক্ট লেন্স সার্ভিস, চোখের অপারেশনের পূর্ববর্তী এবং পরবর্তী চিকিৎসা বিষয়ক পরামর্শ প্রদান, উন্নত মানের চশমার লেন্স ও ফ্রেমের ব্যবস্থা এবং চোখের যাবতীয় ঔষধ সুলভমূল্যে সরবরাহ।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, ঈদগাঁও স্টেশনের দরগাহ গেইটের দক্ষিণ পার্শ্বে হাজী আশরাফ আলী ম্যানসনে গত ১ বছর ২ মাস পূর্বে এর শুভযাত্রা হয়। বর্তমানে প্রতি সপ্তাহে ১জন চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন, চক্ষু বিষয়ক ১ সার্বক্ষণিক চিকিৎসক, ৩ জন স্টাফ ও ১জন ফিটিংম্যানের সমন্বয়ে এর কার্যক্রম চলছে। প্রতিদিন সকাল সাড়ে ৯ টা থেকে রাত আটটা পর্যন্ত এতে আগত সেবা প্রার্থীদের সেবা দেয়া হয়। তবে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার বন্ধ থাকে।
চক্ষু বিশেষজ্ঞ ডাঃ এ এস থোয়াই (জিমি) জানান, তিনি প্রতি সোমবার দুপুর আড়াইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এতে নিয়মিত রোগী দেখেন। প্রাথমিক চক্ষু পরিচর্যা ও প্রয়োজনে চশমা প্রদান, ছানী পরীক্ষা, অপারেশনের জন্য প্রেরণ ও গ্লুকোমা সহ চোখের জটিল পরীক্ষা করেন।
সেবা কেন্দ্রটির প্রতিষ্ঠাতা আব্দুস শুক্কুর জানান, তাদের প্রতিষ্ঠানে সুলভমূল্যে সঠিক পাওয়ারের চশমা প্রদান এবং শিক্ষার্থীদের কাছ থেকে সব ধরনের রেজিস্ট্রেশন ফি অর্ধ হারে নেওয়া হয়।
তিনি আরো বলেন, ক্রমাগত রোগীর চাপ বাড়তে থাকলে সেবার মান আরো বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
রোগীরা জানান, নিরিবিলি, কোলাহলমুক্ত ও রোগী বান্ধব পরিবেশে স্বল্প মূল্যে মানসম্মত চিকিৎসা সেবা পেয়ে তারা খুশি। তবে এ প্রতিষ্ঠানে সার্বিক চিকিৎসা সেবা কার্যক্রম আরো বাড়ানোর দাবী ।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.