তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১২ এপ্রিল। গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১৫ মে দুই সিটিতে ভোট গ্রহণ করা হবে। ৩১ মার্চ, শনিবার দুপুর ২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মলনে ...
Read More »লুসি হেলেনকে নাগরিকত্বের সনদ দেবেন প্রধানমন্ত্রী
ব্রিটিশ নারী লুসি হেলেন ফ্রান্সিস হোল্টেকে (৮৭) নাগরিকত্বের সনদ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি গত ৫৭ বছর ধরে বাংলাদেশে বসবাস করছেন। ৩১ মার্চ, শনিবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রী গণভবনে লুসি হেলেনকে নাগরিকত্বের সনদ দেবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব আশরাফুল আলম খোকন। ...
Read More »‘ব্যালট বাক্স ছিনতাই, সেই রক্তাক্ত ঘটনারই পুনরাবৃত্তি’
নির্বাচনকে ঘিরে হত্যা, জখম, ভোটকেন্দ্র দখল, জালভোট প্রদান ও ব্যালট বাক্স ছিনতাইয়ের সেই পুরনো রক্তাক্ত ঘটনারই পুনরাবৃত্তি ঘটছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ২৯ মার্চ, বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ...
Read More »অতীতের যেকোনও সময়ের তুলনায় খারাপ মোবাইল নেটওয়ার্ক, ভোগান্তিতে গ্রাহকরা
মোবাইল ফোনের নেটওয়ার্ক এখন অতীতের যেকোনও সময়ের তুলনায় খারাপ। হঠাৎ হঠাৎ ‘নো সার্ভিস’ হয়ে যাওয়া, কথা বলার সময় ‘কল কেটে যাওয়া’, ‘কথা শুনতে না পাওয়া’, ‘মোবাইল হ্যাং’ হয়ে যাওয়ার হার বর্তমানে অনেক বেশি। ফলে গ্রাহকের ভোগান্তি চরমে উঠেছে। আর এই ...
Read More »‘কুরআনের কোথায় আছে জাতীয় সংগীত গাওয়া যাবে না’
সারা দেশের মাদরাসাগুলোতে বাংলাদেশের জাতীয় সংগীত গাওয়া বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সরকার। সরকারের এমন সিদ্ধান্তকে চ্যালেঞ্চ করে দায়ের করা রিটটি ‘উত্থাপিত হয়নি’ মর্মে খারিজ করে দিয়েছেন আদালত। ২৭ মার্চ, মঙ্গলবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের ...
Read More »ফেসবুক ব্যবহারে টাকা গুণতে হবে!
ইন্টারনেটে ফেসবুক ব্যবহার করতে হলে নির্দিষ্ট টাকা ব্যয় করতে হবে। এই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে মূল্য নির্ধারণ করার পরিকল্পনা করতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। রোববার রাজধানীতে এক অনুষ্ঠানে বিটিআরসি’র চেয়ারম্যান শাহজাহান মাহমুদ এ পরিকল্পনার কথা জানান। ‘স্বল্পোন্নত দেশ ...
Read More »গুগল ডুডলে বাংলাদেশের স্বাধীনতা দিবস
প্রতিবারের মতো এবারও বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে গুগল সার্চ (অনুসন্ধান) ইঞ্জিনে ডুডল প্রদর্শন করা হচ্ছে। এতে লাল-সবুজের বক্সের মধ্যে সাদা বর্ণে গুগল লেখা এবং উপরে অর্ধচন্দ্রের বৃত্তের মাঝখানে লাল-সবুজের বাংলাদেশের জাতীয় পতাকা। রবিবার দিবাগত রাত ১২টার পরেই সার্চ ইঞ্জিনটি এটি ...
Read More »জাতীয় স্মৃতিসৌধে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৬ মার্চ, সোমবার সকাল ৫টা ৫৮ মিনিটে জাতীয় স্মৃতিসৌধের বেদীতে প্রথমে রাষ্ট্রপতি এবং পরে প্রধানমন্ত্রী ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা ...
Read More »মহান স্বাধীনতা দিবস আজ
মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার শপথ গ্রহণের মধ্যদিয়ে ৪৭ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করছে দেশ । মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ, প্রধানমন্ত্রী ...
Read More »স্বাধীনতা পুরস্কার পেলেন ১৮ বিশিষ্ট ব্যক্তি
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ১৮ বিশিষ্ট ব্যক্তিকে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মান স্বাধীনতা পুরস্কার দেয়া হয়েছে। রোববার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে পদকপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য এবার সম্মাননা পেয়েছেন- ...
Read More »কলঙ্কিত হত্যাযজ্ঞের দিন আজ
আজ ২৫ মার্চ, গণহত্যা দিবস। মানব সভ্যতার ইতিহাসে একটি কলঙ্কিত হত্যাযজ্ঞের দিন। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাত্রিতে পাক-হানাদার বাহিনী ‘অপারেশন সার্চ লাইট’-এর নামে নিরস্ত্র বাঙালির উপর নির্বিচারে বিশ্ব ইতিহাসের নৃশংসতম গণহত্যা চালায়। বাঙালি জাতির জীবনে নেমে আসে এক বিভীষিকাময় ভয়াল ...
Read More »স্বৈরশাসন প্রশ্নে জার্মান সমীক্ষা বাংলাদেশের প্রত্যাখ্যান
বাংলাদেশ এখন স্বৈরশাসনের অধীন এবং সেখানে গণতন্ত্রের ন্যূনতম মানদণ্ড পর্যন্ত মানা হচ্ছে না- জার্মান গবেষণা প্রতিষ্ঠানের এমন মন্তব্য প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ সরকার। বিশ্বের ১২৯টি দেশে গণতন্ত্র, বাজার অর্থনীতি এবং সুশাসনের অবস্থা নিয়ে এক সমীক্ষার পর জার্মান প্রতিষ্ঠান ‘বেরটেলসম্যান স্টিফটুং’ তাদের ...
Read More »রাজনীতিতে নতুন বার্তা দেবেন এরশাদ
নির্বাচনের বছরে নিজেদের শক্তি ও সামর্থ্যের বিষয়টি জানান দিতে শনিবার ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করতে যাচ্ছে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। অতীতের যে কোনো সময়ের চেয়ে এবারের মহাসমাবেশে বৃহত্তম জমায়েতের মধ্য দিয়ে রাজধানীতে বড় ধরনের শোডাউন করতে চায় দলটি। ...
Read More »বিজিবির নতুন ডিজি মেজর জেনারেল সাফিনুল ইসলাম
মেজর জেনারেল মো. সাফিনুল ইসলামকে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তিনি বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান ছিলেন।একই প্রজ্ঞাপনে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল মো. জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমানকে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হয়েছে। সোমবার ...
Read More »‘সন্ত্রাসীদের’ সঙ্গে গোলাগুলিতে ডিবি পুলিশের পরিদর্শক নিহত
মিরপুরের মধ্য পীরেরবাগে ‘সন্ত্রাসীদের’ সঙ্গে গোলাগুলিতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের এক পরিদর্শক নিহত হয়েছেন। এতে অপর এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। ১৯ মার্চ, সোমবার দিবাগত রাত ১টার দিকে মধ্য পীরেরবাগ আলিম উদ্দিন স্কুলের পাশে একটি বাড়িতে ডিবি পুলিশ অভিযানে ...
Read More »জানাজা শেষে মরদেহ হস্তান্তর
নেপালে বিমান দুর্ঘটনায় নিহত দুজন পাইলট ও একজন কেবিন ক্রুসহ ২৩ বাংলাদেশির জানাজা সম্পন্ন হয়েছে। এখন স্বজনদের কাছে মরদেহগুলো হস্তান্তরের আনুষ্ঠানিকতা শুরু হয়। সেখানে আগে থেকে অবস্থান করা স্বজনদের কান্নায় হৃদয়বিদারক পরিস্থিতি সৃষ্টি হয়। ১৯ মার্চ, সোমবার বিকেল ৫ টা ...
Read More »পবিত্র শবে মিরাজ ১৪ এপ্রিল
বাংলাদেশের আকাশে রোববার ১৪৩৯ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা যায়নি। সোমবার পবিত্র জমাদিউস সানি মাস ৩০ দিন পূর্ণ হবে এবং মঙ্গলবার থেকে পবিত্র রজব মাস গণনা শুরু হবে। ফলে আগামী ১৪ এপ্রিল শনিবার দিবাগত রাতে সারা দেশে পবিত্র ...
Read More »আটকে গেল খালেদা জিয়ার জামিন
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপাসন খালেদা জিয়ার জামিন আদেশ ৮ মে পর্যন্ত স্থগিতের আদেশ দিয়েছেন আদালত। ১৯ মার্চ সোমবার সকাল ৯টা ১৭ মিনিটে এ আদেশ দেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ। এ ছাড়া রাষ্ট্রপক্ষ ...
Read More »খালেদা জিয়ার জামিন বিষয়ে আদেশ সোমবার
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপাসন খালেদা জিয়ার জামিন বিষয়ে আদেশ সোমবার। ১৮ মার্চ, রবিবার দুপুর ১২টায় এ আদেশ দেন আপিল বিভাগ। এ দিন সকাল ৯ টা ৪১ মিনিটে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চে খালেদা ...
Read More »সিলেটে বজ্রপাত থেকে আগুনে ৫ জনের মৃত্যু
সিলেটের গোলাপগঞ্জে বজ্রপাতের পর গ্যাস লাইনে আগুন লেগে পাঁচজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন। ১৮ মার্চ, রবিবার ভোরে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের ক্লাববাজার এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের ...
Read More »কথা বলার শক্তি হারিয়েছেন তসলিমা !
কথা বলার শক্তি হারিয়েছেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। ডাক্তার জানিয়েছেন, তসলিমা নাসরিন ভাইরাসজনিত কারণে কথা বলার শক্তি হারিয়েছেন। বিষয়টা ফেসবুকে স্ট্যাটাসে নিজেই জানিয়েছেন তসলিমা। নিজের ভেরিফায়েড ফেসবুকে তিনি লিখেছেন : “সকালে উঠে দেখি আমি কথা বলতে পারছি না। কোনও স্বর ...
Read More »
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.