সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নির্বাচন সংক্রান্ত / ঈদগাঁও – ভারুয়াখালীতে কউক চেয়ারম্যানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত

ঈদগাঁও – ভারুয়াখালীতে কউক চেয়ারম্যানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদর রামু আসনের মহাজোট মনো নীত প্রার্থী সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমলের পক্ষে ২৫ ডিসেম্বর বিকেলে ভারুয়াখালী বাজারসহ আশপাশ এলাকায় ব্যাপক গনসংযোগ করেছেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সদস্য লে: কর্নেল (অব:) ফোরকান আহমদ। এ সময় ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

একইদিন সন্ধ্যায় ঈদগাঁও বাজারের হাইস্কুল গেইট সংলগ্ন স্থানে কউক চেয়ারম্যান নৌকার সমর্থনে এক পথ সভায় মিলিত হন। এসময় সদর আ,লীগ উপদেষ্টা মাষ্টার মোজাম্মেল হক ফরাজী, ঈদগাঁও আ,লীগ সভাপতি সোহেল জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক তারেক আজিজ, জালালাবাদ ইউপি চেয়ারম্যান ও সাবেক ছাত্রনেতা ইমরুল হাসান রাশেদ, জালালাবাদ আ,লীগ সাধারণ সম্পাদক মমতাজুল হক, সদর যুবলীগ সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো, সহ সভাপতি ওসমান সরওয়ার ডিপু, মিজানুল হক, যুবনেতা হাসান তারেক, ছাত্রনেতা ইরফানুল করিমসহ বিপুল সংখ্যক ভোটারেরা উপস্থিত ছিলেন।

এ পথসভায় কউক চেয়ারম্যান আগামী ৩০ ডিসেম্বর নৌকায় ভোট দেওয়ার আহবান জানানোর পাশাপাশি ভারুয়াখালীতে পুলিশের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.