
নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
কক্সবাজারের ঈদগাঁও উপজেলা পুজা উদযাপন পরিষদের সাথে বাগীশিক জেলা শাখার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২১শে সেপ্টেম্বর বিকেলে ঈদগাঁও কেন্দ্রীয় কালী মন্দির প্রাঙ্গনে বাগীশিক জেলা শাখার সভাপতি শিক্ষক রাজন আচার্য্যের সভাপতিত্বে ও জেলা শাখার সাধারণ সম্পাদক নারায়ন দাশের পরিচালনায় এ মতবিনিময় সভায় বক্তব্য রাখে, জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সুমন কান্তি দে, জন্মাষ্ট্রমী উদযাপন পরিষদ আহবায়ক শিক্ষক সমীর রুদ্র, যুগ্ম আহবায়ক শিক্ষক রতন কান্তি দে।
এতে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঈদগাঁও উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি মৃনাল আচার্য্যে ও সাধারণ সম্পাদক জিকো দাশ সুব্রত।
উপস্থিত ছিলেন, পুলক আচার্য্যে, মৃদুল মল্লিক, আপন দে, লিটন কান্তি দে, টিটু দে, জ্যোতিমল্লিক বাবুসহ আরো অনেকে।
মতবিনিময় সভা শেষে নবনির্বাচিত ঈদগাঁও উপজেলা পুজা কমিটি সভাপতি, সাধারণ সম্পাদককে ফুল দিয়ে সংবর্ধিত করা হয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.