বার্তা পরিবেশক :
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, বিজ্ঞ সিনিয়র এডভোকেট এ.কে আহমদ হোছাইন অদ্য ৮ নভেম্বর সকাল ৮.৩০ মিনিটের সময় কক্সবাজার ফুয়াদ আল খতিব হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নানিল্লাহি …… রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বৎসর।
অদ্য ৮ নভেম্বর বাদ আছর কক্সবাজার হাশেমিয়া আলিয়া মাদ্রাসা মাঠে মরহুমের প্রথম জানাজা এবং বাদ এশা মরিচ্যা হাই স্কুল মাঠে দ্বিতীয় জানাজা শেষে মৌলভাপাড়া জামে মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এডভোকেট এ.কে আহমদ হোছাইন এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি এডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক এডভোকেট ইকবালুর রশিদ আমিন গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের মাগফেরাত ও শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.