সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / জালালাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে শান্তি সমাবেশ

জালালাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে শান্তি সমাবেশ

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

জামায়াত-বিএনপির সন্ত্রাস-নৈরাজ্য অপ প্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগ, জালালাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

শনিবার বিকেলে জালালাবাদ আ,লীগ সাধারণ সম্পাদক সাইফুল হকের পরিচালনায় বক্তব্য রাখেন, ঈদগাঁঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু তালেব। উপস্থিত ছিলেন, ইউপি আ,লীগের সাবেক সাধারন সম্পাদক ডা: এম মমতাজুল ইসলাম খাঁন, ঈদগাঁও উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব সাইফুল ইসলাম, জালালাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি হাসান তারেক, সাধারণ সম্পাদক শাহেদ কামাল, মাস্টার জালাল আহমেদ, ছাত্রলীগনেতা কাজী আবদুল্লাহ, হাসিব, তানবির, মহিউদ্দিন তাকিসহ আ,লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, একইদিন ঈদগাঁও উপজেলার পোকখালী, ইসলামাবাদ ও সদর ইউনিয়ন ঈদগাঁওতে ঝাঁকজমকপূর্ণ পরিবেশে শান্তি সমাবেশ সম্পন্ন হয়।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.