
প্রেস বিজ্ঞপ্তি:
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, কেন্দ্রীয় কমিটির কর্মসূচীর আলোকে জেলা পর্যায়ে গীতাপাঠ প্রতিযোগিতা আগামী ২৯ নভেম্বর, শুক্রবার সকাল ১০টায় কক্সবাজারস্থ গোলদিঘীর পাড় শ্রীশ্রী ঠাকুর অনুকুল চন্দ্র সৎসঙ্গ আশ্রমে (ক গ্রুপ: ৩য় শ্রেণি থেকে ৫ম শ্রেণি), (খ গ্রুপ: ৬ষ্ঠ থেকে অষ্টম), (গ গ্রুপ: ৯ম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি) পর্যন্ত অনুষ্ঠিত হবে। জেলা পর্যায়ে প্রতিটি গ্রুপ থেকে ১ম, ২য়, ৩য় স্থান অধিকারকারী প্রতিযোগিকে আগামী ১৩ ডিসেম্বর ২০১৯ তারিখ চট্টগ্রামে অনুষ্ঠিতব্য বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করতে হবে। বিভাগীয় পর্যায়ে প্রতিটি গ্রুপ থেকে ১ম, ২য়, ৩য় স্থান অধিকারকারী প্রতিযোগিকে আগামী ২৬ ডিসেম্বর ২০১৯ জাতীয় পর্যায়ে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে অনুষ্ঠিতব্য গীতাপাঠ প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ রয়েছে।
জেলা পর্যায়ে ২৯ নভেম্বর, শুক্রবারে অনুষ্ঠিতব্য (ক), (খ) এবং (গ) গ্রুপে অংশগ্রহণকারী প্রতিযোগীগণকে ২৮ নভেম্বরের মধ্যে জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল শর্মা (০১৫৫৪-৩২৭৫১০) এর নিকট নামের তালিকা জমা প্রদান এবং উক্ত অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি- এড. রনজিত দাশ এবং সাধারণ সম্পাদক- বাবুল শর্মা বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.