সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / বিবিধ / ট্রাম্পের বিদায়ের দিনে বাগদান সারলেন কন্যা টিফানি

ট্রাম্পের বিদায়ের দিনে বাগদান সারলেন কন্যা টিফানি

http://coxview.com/wp-content/uploads/2021/01/Trumps-daughter.jpg

নানা বিতর্কের পর হোয়াইট হাউস থেকে আজ ২০ জানুয়ারি (বুধবার), বিদায় নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল মঙ্গলবার (১৯ জানুয়ারি) ছিল হোয়াইট হাউসে তার শেষ কর্মদিবস।

বাবার এই বিদায়ের দিনকেই নিজের বাগদানের জন্য বেছে নিয়েছেন ট্রাম্পের ছোট মেয়ে টিফিনি ট্রাম্প। বন্ধু মাইকেল বুলোসের সঙ্গে বাগদানের কথা জানান টিফানি নিজেই।

টিফানি গতকাল তার বাবা ট্রাম্পের ক্ষমতার শেষ দিনটিতে মাইকেল বুলোসের সঙ্গে বাগদানের সুখবর নিজ ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। তিনি জানান, হোয়াইট হাউসে তাদের শেষ দিনটি স্মরণীয় করে রাখতে চেয়েছেন তারা।

টিফানি বলেন, ‘হোয়াইট হাউসে বাগদান অনুষ্ঠান আমার জন্য ঐতিহাসিক ঘটনা হয়ে থাকবে।’ হোয়াইট হাউসের বারান্দায় দাঁড়িয়ে টিফিনি আঙুলে পরে থাকা বাগদানের আংটিসহ নিজের এবং বুলোসের একটি ছবিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন।

টিফানি প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় স্ত্রী মারলা ম্যাপলসের একমাত্র সন্তান। তিনি ২০২০ সালের জর্জটাউন ল স্কুল থেকে স্নাতক করেন। টিফানি নিজেকে তার বড় ভাইবোনদের তুলনায় গত চার বছর অনেক ক্ষেত্রেই আড়াল করে রেখেছিলেন। গত গ্রীষ্মে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় প্রথমবারের মতো রাজনৈতিক আলোচনায় আসেন টিফানি।

টিফানি বক্তৃতায় বলেছিলেন, ‘আমাদের প্রজন্ম এ সময়ে অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি। আমাদের বিবেচনা করা উচিত, আমরা কোনও ধরনের দেশে বাস করতে চাই। নতুন গ্র্যাজুয়েট হিসেবে আমিও আপনাদের অনেকের সঙ্গে চাকরি খুঁজছি।’ তিনি আরও বলেছিলেন, তার বাবা একটি সমৃদ্ধ অর্থনীতির দেশ তৈরি করেছেন এবং তিনি আবারও তা করবেন। এভাবেই তিনি বাবার জন্য মার্কিন ভোটারদের কাছে ভোট চান।

 

 

সূত্র: deshebideshe.com – ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

http://coxview.com/wp-content/uploads/2021/12/Day.jpg

২ আগস্ট; ইতিহাসের এইদিনে

  অনলাইন ডেস্ক :বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনার ইতিহাসে ঠাঁই হয় না। ...

Portrait of a professional, showcasing contact details and role information.