তামান্না ভাটিয়া। ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী। সম্প্রতি গুঞ্জন শোনা যাচ্ছে, যুক্তরাষ্ট্র নিবাসী এক ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসককে বিয়ে করছেন ‘বাহুবলি’র অভিনেত্রী। আর গুঞ্জনের শুরুটা করেছেন খোদ তামান্নার মা রাজানি ভাটিয়া। হবু জামাতাকে নাকি ভীষণ পছন্দ হয়েছে তার।
অবশেষে এ নিয়ে মুখ খুললেন তামান্না ভাটিয়া নিজেই। ভিত্তিহীন গুজবে ভীষণ বিরক্ত এই তারকা। কিছুটা বিরক্ত হয়েই তিনি বলেন, আমার বিয়ে অথচ আমিই জানি না! একবার শুনলাম আমার একজন অভিনেতার সঙ্গে বিয়ে হচ্ছে, পরে শুনলাম ক্রিকেটারের সঙ্গে বিয়ে হচ্ছে; আর এখন শুনছি- একজন চিকিৎসকের সঙ্গে বিয়ে হচ্ছে। যেন আমি শুধুই আমার হবু বর খুঁজে বেড়াচ্ছি।
ভক্তদের আরও স্পষ্ট করেছেন তিনি, আমি এখনও সিঙ্গেল, আর তাতে বেশ খুশিই আছি। আপাতত আমি সিনেমাতেই রোম্যান্স করছি। আমি ঠিক করেছি, এবার আমি রাস্তায় নামব আর জোরে জোরে চেঁচিয়ে বলব- আমি বিয়ে করছি না।
বর্তমানে একটি তেলেগু ছবি ‘না নউভে’ ও ‘কুইন’ নামক হিন্দি ছবির তেলেগু রিমেকের শুটিংয়ে ব্যস্ত রয়েছেন এ লাস্যময়ী দক্ষিণী অভিনেত্রী।
সূত্র:somoynews.tv;ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.