নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
কনকনে শীতকে উপেক্ষে করে কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদে ৩ দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল সম্পন্ন হয়েছে।
গতকাল ইসলামাবাদ ইউছুপেরখীল সীরাত কমিটির উদ্যোগে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল ইউছুপেরখীল সীরাত ময়দানে শেষ হয়। এতে ১ম দিনের আলোচক হিসেবে ছিলেন, ঢাকা থেকে আগত ড.মুফতি আবুল কালাম আযাদ বশর, চট্টগ্রাম থেকে আগত মাওলানা হাসিবুর রহমান। ২য় দিনের আলোচক হিসেবে ছিলেন, ঢাকা থেকে আগত মাওলানা ক্বারী আব্দুল্লাহ আল আমিন, মাওলানা আবুল ফজল সাহেব। সমাপনী দিনের আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা থেকে মাওলানা তারিক মনোয়ার, মাওলানা
আব্দুর রহিম বশরী, মাওলানা এনামুল হক ইসলামাবাদী।
এ মাহফিলে বৃহত্তর ঈদগাঁওর বিভিন্ন গ্রামাঞ্চল থেকে আসা বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটেছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.