
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদরের ঈদগাঁওতে আসন্ন শারদীয় দূর্গাপুজা উপলক্ষে ১২ অক্টোবর বিকেলে পুলিশ তদন্ত কেন্দ্র কতৃক আয়োজিত আইন শৃংখলা বিষয়ক এক মতবিনিময় সভা তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল কায়েস আখন্দের সভাপতিত্বে অনুষ্টিত হয়।
এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শাহাজ উদ্দিন, সদর আ,লীগ সদস্য অনুপম পাল অনু, ইসলামাবাদ আ,লীগ সম্পাদক সাইফুল ইসলাম, ঈদগাঁও রিপোটার সোসাইটির সাবেক সভাপতি এম আবু হেনা সাগর, বর্তমান সভাপতি শাহিদ মোস্তফা শাহিদ, ইউপির সদস্য জিয়াউল হক, আবু বক্কর ছিদ্দিক বান্ডি, আবুহেনা বিশাদ, ছাত্রনেতা ইরফানুল করিম, বাবুল কান্তি দে, আপন কান্তি দে, শশীম শর্মা, ব্যবসায়ী বাবলা কান্তি, ব্যবসায়ী সুমন কান্তি দে, লিটন দে, বাবুল দাশ, পরিতোশ পাল, হারাধন তালুকদারসহ আরো অনেকে।
এ মতবিনিময় সভায় বৃহত্তর এলাকার বিভিন্ন পুজা মন্ডপের নেতৃবৃন্দরা শারদীয় দূর্গাৎসব শুরু থেকে বিসজর্ন দেয়া পর্যন্ত কঠোর ভাবে তদারকি করার জন্য প্রসাশনের প্রতি আহবান জানান।
উল্লেখ্য যে, বৃহত্তর ঈদগাঁওতে এবার ২১টি দূর্গাপুজা অনুষ্টিত হতে যাচ্ছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.