সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ঈদগাঁওতে দেড়শতাধিক টিকা কেন্দ্রে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সম্পন্ন

ঈদগাঁওতে দেড়শতাধিক টিকা কেন্দ্রে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সম্পন্ন

Vitamin A. 2এম আবু হেনা সাগর, ঈদগাঁও:

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার আয়োজনে সারাদেশের ন্যায় কক্সবাজার সদর উপজেলার বৃহত্তর ঈদগাঁওতে দেড়শতাধিক টিকা কেন্দ্রে উৎসবমূখর পরিবেশে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সম্পন্ন হয়েছে।

জানা যায়, বৃহত্তর ঈদগাঁও তথা ছয় ইউনিয়ন জালালাবাদ, ইসলামপুর, পোকখালী, চৌফলদন্ডী, ইসলামাবাদ ও ঈদগাঁও ইউনিয়নে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। তন্মধ্যে একটি ইউনিয়নের ২৪টি করে ছয় ইউনিয়নে ১৪৪টি টিকা কেন্দ্রে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনামূখর পরিবেশে ৬ থেকে ১১ মাস বয়সী শিশু (নীল রঙের), ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদেরকে (লাল রঙের) ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়।

এ ক্যাম্পেইন ১৪ নভেম্বর সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিভিন্ন টিকা কেন্দ্রে এনজিও কর্মী, স্বাস্থ্যকর্মী, শিক্ষকসহ স্বেচ্ছাসেবকরা শিশুদেরকে টিকা খাওয়ানোর কাজে অংশ নেন। ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর ফলে শিশুরা পুষ্টি নিয়ন্ত্রণ করবে, রাত কানা রোগ থেকে বাঁচবে।

এ ব্যাপারে সদর উপজেলা সহকারী স্বাস্থ্য পরিদর্শক পুর্ণেন্দু বিকাশ দে’র কাছে জানতে চাইলে- তিনি ঈদগাঁও ইউনিয়নে সুষ্ঠু ও সুন্দরভাবে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে বলে জানান।

অপরদিকে উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আবুল কালামের মতে, তিনিও ব্যাপক উৎসাহমুখরভাবে শিশুদেরকে বৃহত্তর এলাকায় জাতীয় ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয় বলেও জানান।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.