সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ধর্মীয় / ঈদগাঁওতে শারদীয় দুর্গোৎসব কাল শুরু : ২১টি প্রতিমা পূজায় কঠোর নিরাপত্তা

ঈদগাঁওতে শারদীয় দুর্গোৎসব কাল শুরু : ২১টি প্রতিমা পূজায় কঠোর নিরাপত্তা

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

শরতের আকাশে ছোট ছোট শ্বেতশুভ্র মেঘের ভেলা। নদীর ধারে কাশবনে বাতাসে দুলছে কাশ ফুল। আবার মাঝে মাঝে সাদা মেঘ কালো হয়ে বৃষ্টি রূপে ঝড়ছে ধরণীতে। এ যেন রোদ-বৃষ্টির লুকোচুরি খেলা। আর একদিন পর ১৫ অক্টোবর সোমবার মহা ষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে পাঁচদিন ব্যাপী দুর্গোৎসব। ফলে প্রতিমা তৈরির কারীগরেরা ব্যস্ত সময় পার করছে। তারা যথা সময়ে প্রতিমা তৈরির কাজ শেষ করে তুলির শেষ আঁচড়ের কাজও সম্পন্ন করতে যাচ্ছে।

এদিকে ১৩ অক্টোবর সকালে পালপাড়া কালীবাড়ী মন্দিরের দুর্গাৎসবের কাজ পরিদর্শন কালে দেখা যায়, প্রতিমা তৈরীর কাজ শেষের দিকে, তবে রং তুলির কাজ চলছে। তবে বিভিন্ন পুজা মন্ডপে বাহিরের সাজ সজ্জা গেইট, লাইটিং কাজ চলছে জোরেশোরে।

এদিকে এবার বৃহত্তর ঈদগাঁওর ৬ ইউনিয়নে ২১টি প্রতিমা পুজা হতে যাচ্ছে। এই উৎসবকে ঘিরে হিন্দু সম্প্রদায়ের লোকজনের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দিপনা বিরাজ করছে। মাত্র আর একদিন পার হলেই তারা প্রতিবছরের ন্যায় এবছরও এ উৎসবে আনন্দ উল্লাসে মেতে উঠবে। এ ব্যাপারে পাল পাড়া কালীবাড়ীর দূর্গোৎসব কমিটির সভাপতি জনি পাল কক্সভিউ ডট কমক’কে জানান, আনন্দঘন পরিবেশে শারদীয় দূর্গোৎসব কাল থেকে শুরু হতে যাচ্ছে।

প্রতিবছরের ধারায় দক্ষিণ চট্টলার বৃহৎ দূর্গোৎসব হবে পালপাড়া কালীবাড়ীতে। তবে পুজার পূর্বে যদি ঈদগাঁও ঈদগড় সড়কের পালপাড়াস্থ এলাকায় সড়কের গর্তগুলো সংস্কার করা হয়,তাহলে পুজায় দূর দুরান্ত থেকে আসা দশর্নাথীদের চলাফেরা করতে সুবিধা হবে বলেও জানান।

বৃহত্তর ঈদগাঁও কেন্দ্রীয় কালীমন্দির পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক এড.অশোক আচায্যে জানান, এ বছরও ব্যাপক উৎসাহ উদ্দিপনায় শারদীয় দূর্গোৎসব অনুষ্টিত হতে যাচ্ছে। এ উৎসবে আইন শৃংখলা বাহিনীর সহযোগীতা কামনা করেন।

এদিকে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল কায়েস আখন্দ এ প্রতিবেদককে জানান, বৃহত্তর ঈদগাঁওতে শারদীয় দূর্গাৎসবের ২১টি পুজা মন্ডপে কঠোর নিরাপক্তা ব্যবস্থা জোরদার করা হবে, পাশাপাশি টহল পুলিশও থাকবে।

Share

Leave a Reply

x

Check Also

চুনতি ১৯ তম সীরতুন্নবী মাহফিলে সমাপনী দিনে লাখো মানুষের সমাবেশ

  এম আবু হেনা সাগর; চুনতি থেকে ফিরে.. চট্টগ্রামের লোহাগাড়া চুনতির ঐতিহাসিক ১৯দিন ব্যাপী ৫৫তম ...

Portrait of a professional, showcasing contact details and role information.