সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ধর্মীয় / ঈদগাঁওতে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা সম্পন্ন

ঈদগাঁওতে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা সম্পন্ন

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

আসন্ন সনাতন সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজাকে ঘিরে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক সনাতনী সম্প্রদায়ের নেতাকর্মীদের নিয়ে এক মতবিনিময় সভা করে ঈদগাঁও পুলিশ। ২৭ সেপ্টেম্বর বিকালে তদন্ত কেন্দ্রে ইনচার্জ আসাদুজ্জামানের সভাপতিত্বে এ সভাটি অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসাদুজ্জামান বলেছেন, শারদীয় দূর্গাপূজায় কেউ বিশৃঙ্খলার সৃষ্টি করলে তার বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করা হবে। পূজা মন্ডপে মদপান করে কেউ মাতলামী, ইভটিজিং করলে তাকেও আইনের আওতায় আনা হবে। অতীতের ন্যায় অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে ধর্ম যার যার উৎসব সবার এই প্রতিপাদ্যকে ধারণ করে দূর্গাপূজা সমাপ্ত করার আহবানও জানান।

তিনি আরো বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিটি মন্ডপে পুলিশের পাশাপাশি আনসার সদস্যরাও নিয়োজিত থাকবে।

সভায় বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দীপক দাশ, সহ সভাপতি সনজিত দাশ, ঈদগাঁও কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক কাইয়ুম উদ্দীন, চৌফলদন্ডী সভাপতি নেজাম উদ্দিন শাওন, জালালাবাদ ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি বিকাশ কান্তি দে, ইসলামবাদ ইউনিয়নের সভাপতি সুমন কান্তি দে, ঈদগাঁও ইউনিয়নের সাধারণ সম্পাদক জনি পাল, চৌফলদন্ডী সাধারণ সম্পাদক টিটু।

সভা পরিচালনা করেন, তদন্ত কেন্দ্রের এএসআই মহিউদ্দিন। এসময় চৌফলদন্ডী ছাত্রলীগ সভাপতি মনজুর আলমসহ পূজা উদযাপন কমিটির বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share

Leave a Reply

x

Check Also

চুনতি ১৯ তম সীরতুন্নবী মাহফিলে সমাপনী দিনে লাখো মানুষের সমাবেশ

  এম আবু হেনা সাগর; চুনতি থেকে ফিরে.. চট্টগ্রামের লোহাগাড়া চুনতির ঐতিহাসিক ১৯দিন ব্যাপী ৫৫তম ...

Portrait of a professional, showcasing contact details and role information.