নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :
কক্সবাজারের ঈদগাঁও-ইসলামাবাদে মন্দির পরিদর্শন ও যাচাই বাছাই করলেন সদর উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতির নেতৃত্বে ৫ সদস্যের একটি টিম।
স্থগিত হওয়া দুই ইউনিয়নের সম্মেলন করার লক্ষে সুষ্ঠু পরিবেশে কাউন্সিলর তালিকা প্রনয়নে ১৬ ফেব্রুয়ারী সকালে ঈদগাঁও ও ইসলামাবাদ ইউনিয়নের মন্দির পরিদর্শন এবং তালিকা যাচাই বাছাই করেন কক্সবাজার সদর পুজা কমিটির সভাপতি দীপক দাশের নেতৃত্বে একটি টিম। এ টিমে সদর কমিটির সহ-সভাপতি ডা: বিকাশ দে, গণসংযোগ বিষয়ক সম্পাদক সাগর কান্তি দত্তসহ আরো দুইজন ছিল। উপস্থিত ছিলেন, দুই ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রার্থীগণ।
তথ্য মতে, গত পহেলা ফেব্রুয়ারী ঈদগাঁও কালী মন্দিরে অনুষ্টিত এ দুই ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের ভোটার তালিকা গড়মিলসহ নানা কারনে সম্মেলন পরর্বতী কাউন্সিল স্থগিত করে সদর কমিটি।
ঈদগাঁও পুজা উদযাপন পরিষদে সভাপতি পদে ডা:পরিতোষ পাল, সুমন চৌধুরী আগুন ও সত্যজিৎ দাশ গুপ্ত (সুজন)। সাধারণ সম্পাদক পদে তারুণ্যের প্রতীক, ব্যবসায়ী ও সাংগঠনিক উপজেলা শ্রমিকলীগের নির্বাহী সদস্য সুমন পাল সুজয় রয়েছে। ইসলামাবাদ ইউনিয়নে সভাপতি পদে অজিত কুমার দে, বাবুল কান্তি দে, লিটন কান্তি দেসহ আরো দুয়েক জনের নাম শুনা যাচ্ছে। সাধারণ সম্পাদক পদে সুমন কান্তি দে, নিখিল কান্তি দাশ, আশিষ দে রয়েছে।
ঈদগাঁও এবং ইসলামাবাদ ইউনিয়নে মন্দিরের তালিকা যাচাই বাচাইও পরির্দশন করার সত্যতা নিশ্চিত করেন টিমের সদস্য সদর পুজা কমিটির সহ সভাপতি ডা: বিকাশ দে।
সদর উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি দীপক দাশের মুঠোফোনে সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.