সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ধর্মীয় / ঈদগড়ে দূর্গা পূজার মন্ডপ পরিদর্শনে রামু হিন্দু মহাজোট কর্মকর্তারা

ঈদগড়ে দূর্গা পূজার মন্ডপ পরিদর্শনে রামু হিন্দু মহাজোট কর্মকর্তারা

হামিদুল হক; ঈদগড় :

কক্সবাজার জেলার ঈদগড়ে প্রতি বছরের মতো এবারে ও নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দূর্গা পূজা।

৬ অক্টোবর রবিবার বিকাল ৫ টায় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট রামু শাখার সভাপতি সুজন চক্রবর্তী, সাধারণ সম্পাদক বিবেকানন্দ শর্মার নেতৃত্বে কমিটির সদস্যবৃন্দ ঈদগড় সহ রামুর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে।

প্রতি বারের মতো এবারে ও অনুষ্ঠিত হচ্ছে ঈদগড় হিন্দু পাড়া মন্দির প্রাঙ্গনে দূর্গা পূজা। মহাজোট নেতৃবৃন্দ মন্দিরে শ্রী শ্রী দূর্গা পূজায় পরিদর্শনকালে সভাপতি সুজন চক্রবর্তী বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষদের পূজা অরর্চনা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের নতুন প্রজন্মকে ধর্মীয় অনুশাসনে সম্পৃক্ত করতে হবে।

এসময় রামু হিন্দু মহাজোট কমিটির সিনিয়র সহ-সভাপতি রনজিত কুমার দে, ঈদগড় হিন্দু সমাজ কমিটির সভাপতি অধির দে ও এএসআই মোরশেদ আলম উপস্থিত ছিলেন। আগামী ৮ অক্টোবর মঙ্গলবার দশমী ও বির্সজন অনুষ্ঠিত হবে।

Share

Leave a Reply

x

Check Also

চুনতি ১৯ তম সীরতুন্নবী মাহফিলে সমাপনী দিনে লাখো মানুষের সমাবেশ

  এম আবু হেনা সাগর; চুনতি থেকে ফিরে.. চট্টগ্রামের লোহাগাড়া চুনতির ঐতিহাসিক ১৯দিন ব্যাপী ৫৫তম ...

Portrait of a professional, showcasing contact details and role information.