সাম্প্রতিক....
Home / জাতীয় / ঈদ উদযাপিত হচ্ছে দেশের ১২৫ গ্রামে

ঈদ উদযাপিত হচ্ছে দেশের ১২৫ গ্রামে

দেশের বিভিন্ন জায়গায় ঈদ উদযাপিত হচ্ছে। ছবি: সংগৃহীত

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের ছয় জেলায় প্রায় ১২৫টি গ্রামে পবিত্র ঈদুল ফিতর পালন করা হচ্ছে। তবে ১৫ জুন, শুক্রবার চাঁদ দেখা গেলে কাল ঈদ উদযাপন করবে দেশের বেশির ভাগ মানুষ।

এদিকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ১৫ জুন, শুক্রবার দেশের বিভিন্ন অঞ্চলে ঈদ উদযাপিত হচ্ছে।

এর মধ্যে চট্টগ্রামের আনোয়ারাসহ দক্ষিণ চট্টগ্রামের ৪০, চাঁদপুরের ৪০, পটুয়াখালীর ২২, জামালপুরের ১০, পিরোজপুরের ৮ ও শরীয়তপুরের পাঁচটি গ্রামে আজ ঈদ উদযাপিত হচ্ছে।

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ১৯২৮ সাল থেকে এখানকার প্রায় ৫০ হাজার মুসলমান এক দিন আগে রোজা রাখা শুরু করেন এবং ঈদ উদযাপন করেন। স্থানীয়ভাবে তারা চট্টগ্রামের এলাহাবাদ সুফিয়া ও বদরপুর দরবার শরীফ এবং চানটুপির অনুসারী হিসেবে পরিচিত।

সূত্র:হাসান আদিল-priyo.com;ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

চুনতি ১৯ তম সীরতুন্নবী মাহফিলে সমাপনী দিনে লাখো মানুষের সমাবেশ

  এম আবু হেনা সাগর; চুনতি থেকে ফিরে.. চট্টগ্রামের লোহাগাড়া চুনতির ঐতিহাসিক ১৯দিন ব্যাপী ৫৫তম ...

Portrait of a professional, showcasing contact details and role information.