
নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :
কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন সম্পন্ন হয়েছে। ১২ ফ্রেরুয়ারী বেলা দুইটা থেকে আনুষ্ঠানিক ক্বেরাত সম্মেলন শুরু হয়। এতে দেশী ও আন্তর্জাতিক পর্যায়ের দুই ডজনের অধিক ক্বারী তেলাওয়াত করেন। পবিত্র কুরআনের তেলাওয়াত শুনতে কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ধর্মপ্রাণ কোরআন প্রেমিক মুসলমানদের ঢল নেমেছে।
বাদে আছর থেকে ক্বারীদের সুললিত কন্ঠে মহাগ্রন্থ আল কুরআন থেকে তেলাওয়াতে মুখরিত হয়ে উঠে পর্যটন নগরীর পথ প্রান্তর।
সম্মেলনের স্থান কেন্দ্রীয় ঈদগাহ মাঠ পেরিয়ে আশপাশের সড়কে প্রচুর কুরআন প্রেমিক জনসমাগম হয়েছে। নারী শ্রোতাদের জন্য স্টেডিয়ামে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে তিলাওয়াত শ্রবণের ব্যবস্থা করা হয়। এরই মধ্যে কক্সবাজার তানজিমুল উম্মাহের ক্ষুদে হাফেজ শিশু জুনায়েদ সুন্দর তিলাওয়াতের মধ্য দিয়ে আগত কোরান প্রেমিকদের মুগ্ধ করেছে।
সম্মেলনে তেলাওয়াতে অংশ গ্রহণ করছেন মিশর, ইরান, দক্ষিণ আফ্রিকা, ফিলিপাইন, দেশী বিদেশী প্রখ্যাত ক্বারীবৃন্দ। আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত সংস্থা (ইকরা) এর উদ্যোগে ক্বেরাত সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সার্বিক তত্তাবধানে ছিলেন,ইকরা কক্সবাজারের আহবায়ক তোফাইল আহমদ চৌধুরী। সম্মেলনের আয়োজন করেন কক্সবাজার ট্যুরস এন্ড ট্রাভেলস, কক্সবাজার হজ্ব কাফেলা।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.