গভীর সাগরে মাছ ধরতে গিয়ে কক্সবাজারের চকরিয়ার একটি ফিশিং বোটসহ ৩০জন মাঝি-মাল্লা নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। ৫ নভেম্বর ওই ফিশিং বোটটি চকরিয়ার বদরখালী জেটিঘাট থেকে গভীর সমূদ্রে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়। ১০ নভেম্বর মঙ্গলবার সকাল ১০টা পযর্ন্ত নিখোঁজ মাঝি-মাল্লাদের খোঁজ না পেয়ে বোট মালিক চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি নং ৪৭২) করেছেন।
জানা গেছে, চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মরহুম আলতাফ আহমদের ছেলে মো: সেলিম উদ্দিনের মালিকানাধীন এফবি সাঈদ হোসেন নামের বিহিঙ্গি জালের একটি ফিশিং বোট রয়েছে।
প্রতিবারের মতো এবারও ৫ নভেম্বর সকালে ৩০জন মাঝি-মাল্লাসহ ওই ফিশিং বোটটি উপজেলার বদরখালী চ্যানেল হয়ে গভীর সমূদ্রে মাছ ধরতে যায়। মাছ ধরতে যাওয়ার পর থেকে ফিশিং বোটসহ মাঝি-মাল্লাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। গতকাল মঙ্গলবার পর্যন্ত বোট মালিক মোবাইল ফোনে এবং বিভিন্ন উপায়ে যোগাযোগের চেষ্টা করলেও মাঝি-মাল্লাদের সন্ধান পায়নি।
এফবি সাঈদ হোসেন নামের ফিশিং বোট মালিক সেলিম উদ্দিন ও বোট পরিচালক রফিক আহমদ জানিয়েছেন, চকরিয়ার ফাসিয়াখালীর শাহ আলমের ছেলে হাসান মাঝি’র নেতৃত্বে ফিশিং বোট চালক বাদশা মিয়া ও ফারুক, বাবুর্চি মন্নান, শ্রমিক আবু হানিফ, দিল মোহাম্মদ, ইলিয়াছ, মোজাম্মেলসহ ৩০জন ওই ফিশিং বোটে ছিল। তারা ধারণা করে জানান, গভীর সমূদের সুন্দরবন বা রাঙ্গাবালিসহ সামূদ্রিক আশপাশ এলাকা থেকে গতিপথ হারিয়ে হয়তো নিঁেখাজ হয়ে গেছে মাঝি-মাল্লাসহ বোটটি। তাদের সন্ধান পেতে নৌ-বাহিনী, কোস্টগার্ডসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরকে অবহিত করা হয়েছে।
এ ব্যাপারে কোষ্টগার্ড মহেশখালী পূর্বজোন (বদরখালী) কন্টিনজেন্ট কমান্ডার মো: জহিরুল হক জানিয়েছেন, সাগর থেকে বোট নিখোঁজ হওয়ার খবর পেয়ে ইতোমধ্যে সম্ভাব্য বিভিন্ন এলাকা ও দপ্তরে বার্তা পাঠানো হয়েছে। নিখোঁজ বোট ও মাঝি-মাল্লাদের খোঁজ পেতে চেষ্টা চলছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.