সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ধর্মীয় / চকরিয়ায় মঙ্গল শোভাযাত্রা দিয়ে শুরু তিনদিনব্যাপী জন্মাষ্টমী উৎসর শুরু

চকরিয়ায় মঙ্গল শোভাযাত্রা দিয়ে শুরু তিনদিনব্যাপী জন্মাষ্টমী উৎসর শুরু


মুকুল কান্তি দাশ; চকরিয়া :
সম্প্রাদায়িক বিষ বাষ্প যাতে ছড়াতে না পারে সেজন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। যারা ধর্মকে পুজি করে সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করছে তাদের বিনাশের জন্য ভগবান যুগে যুগে পৃথিবীতে আর্বিভুত হন। ধর্ম যার যার রাষ্ট্র সবার। এদেশে সব ধরনের অনুষ্টান আয়োজনে হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান সমান অধিকার রয়েছে। বিশ্বের মধ্যে বাংলাদেশ এখন শক্তিশালী গণতান্ত্রিক দেশ।

শুক্রবার চকরিয়া সার্বজনীন কেন্দ্রীয় হরি মন্দির প্রাঙ্গনে বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ, চকরিয়া উপজেলা শাখা ও চকরিয়া নিত্যানন্দ গীতা সংঘের যৌথ উদ্যোগে ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে তিনদিন ব্যপাী অনুষ্টানমালার প্রথমদিন আয়োজিত বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে চকরিয়া-পেকুয়া আসনের এমপি আলহাজ্ব জাফর আলম।

বাংলাদেশ শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ চকরিয়া উপজেলা ও নিত্যানন্দ গীতা সংঘের যৌথ উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা পূর্ববর্তী আলোচনা সভার সভাপত্বিত করেন ঋষি অদ্বৈতানন্দ পরিষদ চকরিয়া ও চিরিংগা ক্ষেত্রপাল উন্নয়ন কমিটির সভাপতি ডাক্তার তেজেন্দ্র লাল দে’।

চকরিয়া জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নারায়ন কান্তি দাশের সঞ্চালনায় এবং বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চকরিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মুকুল কান্তি দাশের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া শোভাযাত্রা পূর্ববর্তী আলোচনায় সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মো.শফিকুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চকরিয়া উপজেলা শাখার সভাপতি তপন কান্তি দাশ, চকরিয়া জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি শ্রীদুল দাশ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন- চিরিংগা যুব কল্যাণ সমিতির সভাপতি ধন রঞ্জন দাশ, চকরিয়া কেন্দ্রীয় হরি মন্দির উন্নয়ন কমিটির সভাপতি প্রদীপ কান্তি দাশ, চকরিয়া জুয়েলারী সমিতির নেতা বিকাশ ধর মহাজন, চকরিয়া পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবলা দেবনাথ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চকরিয়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক দীলিপ সুশীল, যুগ্ম সম্পাদক লিটন কান্তি দাশ, চিরিংগা নাথপাড়া বৃটিশ-বৃদ্ধা কালী বাড়ি মন্দির উন্নয়ন কমিটির সভাপতি সুনিল বিহারী নাথ, চকরিয়া নিত্যানন্দ গীতা সংঘের সভাপতি সুভাষ দাশ, সাধারণ সম্পাদক নন্দরাম দাশ, চকরিয়া জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাবেক সভাপতি তালপ্রিয় বলরাম দাস টিটু, মহিলা নেত্রী আনারকলি জলদাস, চকরিয়া জন্মাষ্টমী উদযাপন পরিষদের অর্থ সম্পাদক রিপন বসাক, সদস্য বিধান ধর, নেপাল দাশ, মাষ্টার টিটু সুশীল, মাষ্টার সন্তোষ দাশ, অধ্যাপক রুপম ধর, বিকাশ দাশ, ধীমান বণিক প্রমুখ।

এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে এবং বাদ্যযন্ত্র বাজিয়ে এবং নানা চিত্রকর্মের মাধ্যমে মঙ্গল শোভাযাত্রা চকরিয়া সার্বজনীন কেন্দ্রীয় হরি মন্দির থেকে শুরু হয়ে চকরিয়া পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় সনাতন ধর্মীয় নারী-পুরুষ নেচে-গেয়ে শোভাযাত্রাটি মাতিয়ে রাখে।

এদিকে, ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে চকরিয়া জন্মাষ্টমী উদযাপন পরিষদ ও নিত্যানন্দ গীতা সংঘ তিনদিন ব্যাপী অনুষ্টানমালার আয়োজন করেছে। শুক্রবার প্রথমদিন সকাল ১১টায় মঙ্গল শোভাযাত্রা এবং বিকাল তিনটায় সংগীত প্রতিযোগীতা অনুষ্টিত হয়।

শনিবার বিকালে সাংস্কৃতিক অনুষ্টান, সন্ধ্যায় অষ্টপ্রহর ব্যাপী রমহানামযজ্ঞের শুভ অধিবাস ও রাত ৯টায় লীলা কীর্ত্তন, ভজনগীতি, বৈদিক নাটক এবং রবিবার ভোর থেকে অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ। সোমবার পূর্ণাহুতির মাধ্যমে শেষ হবে তিনদিন ব্যাপী অনুষ্টানের।

Share

Leave a Reply

x

Check Also

চুনতি ১৯ তম সীরতুন্নবী মাহফিলে সমাপনী দিনে লাখো মানুষের সমাবেশ

  এম আবু হেনা সাগর; চুনতি থেকে ফিরে.. চট্টগ্রামের লোহাগাড়া চুনতির ঐতিহাসিক ১৯দিন ব্যাপী ৫৫তম ...

Portrait of a professional, showcasing contact details and role information.