
নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :
সনাতনী সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাৎসব উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক পূজা মন্ডপের জন্য বরাদ্দকৃত চাউলের অনুদান সদরের ঈদগাঁও, ইসলামাবাদ, জালালাবাদের প্রতিটি পূজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবরে অনুদান এবং জালালাবাদ ইউনিয়ন পূজা কমিটির পক্ষ থেকে হতদরিদ্র অসহায় নারীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।
৫অক্টোবর (শনিবার) দুপুরে ঈদগাঁও কেন্দ্রীয় কালী মন্দির প্রাঙ্গনে বস্ত্র বিতরণ অনুষ্ঠান উপস্থিত ছিলেন, সদর পূজা কমিটির সভাপতি দীপক দাশ, ঈদগাঁও কেন্দ্রীয় কালী মন্দির পরিচালনা পরিষদের সভাপতি উত্তম রায় পুলক, সদর পুজা কমিটির সাধারণ সম্পাদক বাবলা পাল, জালালাবাদ ইউপি সদস্য সাইফুল হক, সাবেক এমইউপি বাবুল কান্তি দে সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.