সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ধর্মীয় / জেলায় জন্মাষ্টমী উৎসব উদযাপনে বক্তারা- শ্রীকৃষ্ণের আদর্শ অনুসরনে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা সম্ভব

জেলায় জন্মাষ্টমী উৎসব উদযাপনে বক্তারা- শ্রীকৃষ্ণের আদর্শ অনুসরনে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা সম্ভব

নিজস্ব প্রতিবেদক :
পৃথিবী সৃষ্টিলগ্ন থেকে যুগে যুগে মানবজাতির কল্যাণের জন্য মহামানবদের আবির্ভাব হয়েছে। মানবজাতি যখন নানাভাবে অত্যাচার অনাচারের শিকার হয় এবং পৃথিবী ধ্বংসের কবলে পড়ে তখন মানবজাতি ও পৃথিবীকে রক্ষা করতে ভগবান শ্রীকৃষ্ণের আগমন। তিনি তখন অত্যাচারি অসুরদের কবল থেকে সত্য, ন্যায় ও ধর্মপরায়ন মানবকুলকে উদ্ধার করে ধর্ম ও শান্তি প্রতিষ্ঠা করেন। এই মানবজাতি যখন নানা সংকটে পড়ে এবং অশান্তি সৃষ্টি হয় তখন মহামানবদের আগমন হয়। তারা শান্তি প্রতিষ্ঠা করেন। আজ পৃথিবীতে যুদ্ধ, হানাহানিতে লিপ্ত মানবজাতি। তাই শ্রীকৃষ্ণসহ মহামানবদের আদর্শে সম্ভব বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা। কক্সবাজার জেলায় জন্মাষ্টমী উদযাপনের সভায় বক্তারা এসব কথা বলেন।

কক্সবাজার জেলাব্যাপী বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে জন্মাষ্টমী উৎসব। এ উপলক্ষে জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে শুক্রবার (২৩ আগষ্ট) সকালে শহরের গোলদিঘির পাড় চত্বর থেকে বিশাল মহা শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় অংশ নেয় সনাতনী সম্প্রদায়ের হাজার হাজার মানুষ। এসময় ভগবান শ্রীকৃষ্ণ ও রাধা রূপে সজ্জিত হয় শিশুরা। তাদের সাথে বড়রাও নানা রঙে নিজেকে রাঙিয়ে তুলে। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উদ্বোধনী মঞ্চে এসে শেষ হয়।

এর আগে কক্সবাজার জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।

উদ্বোধকের বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আফসার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড. রনজিত দাশ, সাধারণ সম্পাদক বাবুল শর্মা ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাষ্টি অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দানবীয় পাশবিক শক্তি দমনে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল। তার আগমণে ধরা আলোকিত হয়। ইতি ঘটে অত্যাচারীদের। তিনি দেখিয়েছেন সত্য ও সুন্দরের পথ। যেপথে চললে কখনো বিপদগামী হতে হবে না। তাই সকলের উচিত পরম প্রেমময় ভগবান শ্রীকৃষ্ণের আদর্শকে ধারণ করে তার নির্দেশিত পথে চলা।

কক্সবাজার জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি স্বপন পাল (নাজির) এর সভাপতিত্বে ও জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক দীপক শর্মা দীপুর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল বিশু।

শুভেচ্ছা বক্তব্য রাখেন কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র হেলাল উদ্দিন কবির, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি উদয় শংকর পাল মিঠু, অধ্যাপক অজিত দাশ, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাবেক সভাপতি কাউন্সিলর রাজ বিহারী দাশ, শহর পূজা উদযাপন পরিষদের সভাপতি বেন্টু দাশ ও সদর পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক দাশ।

উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আমিন আল পারভেজ, সহকারি পুলিশ সুপার (ট্রাফিক) বাবুল চন্দ্র বণিক, সদর থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকার, ওসি (তদন্ত) খাইরুজ্জামান, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি এড. তাপস রক্ষিত, কক্সবাজার জন্মাষ্টমী উদযাপন পরিষদের অর্থ সম্পাদক মিঠুন কান্তি দে প্রমূখ।

সভা শেষে বেলুন উড়িয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

Share

Leave a Reply

x

Check Also

চুনতি ১৯ তম সীরতুন্নবী মাহফিলে সমাপনী দিনে লাখো মানুষের সমাবেশ

  এম আবু হেনা সাগর; চুনতি থেকে ফিরে.. চট্টগ্রামের লোহাগাড়া চুনতির ঐতিহাসিক ১৯দিন ব্যাপী ৫৫তম ...

Portrait of a professional, showcasing contact details and role information.