সাম্প্রতিক....
Home / জাতীয় / ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে আ.লীগের নিরঙ্কুশ বিজয়

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে আ.লীগের নিরঙ্কুশ বিজয়

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে সংখ্যা গরিষ্ঠতা পেয়েছে আওয়ামী সমর্থক আইনজীবী প্যানেল। সমিতির ২৭টি পদের মধ্যে সভাপতি, সেক্রেটারিসহ ১৮টি পদে নির্বাচিত হয়েছেন তারা।

আর সহ-সভাপতি, লাইব্রেরি সম্পাদকসহ ৯ টি পদে বিজয়ী হয়েছেন বিএনপি-জামায়াত সমর্থক আইনজীবী প্যানেল। ২৭ ফেব্রুয়ারি ও ৭ মার্চ ভোট গ্রহণ শেষে গতকাল ভোট গণনা করা হয়। এশিয়ার বৃহত্তম আইনজীবী সমিতি হিসেবে পরিচিত ঢাকা বারের ভোটার সংখ্যা ১৭ হাজার ৮৯৭ জন। যার মধ্যে ভোট দিয়েছেন ৯ হাজার ৩শ ১৭ জন। নবনির্বাচিত সভাপতি গাজী শাহ আলম জানান, আইনজীবীদের চেম্বার সংকট সমাধানে কাজ করবেন তিনি।

সাধারণ সম্পাদক জানান, তরুণ আইনজীবীদের কল্যাণে কাজ করার কথা। গত নির্বাচনে সাধারণ সম্পাদকসহ ১৪টি পদে জিতলেও সভাপতির পদ হারায় আওয়ামী সমর্থক সাদা প্যানেল। জাতীয় নির্বাচনের পর এ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ে খুশি বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ।

সূত্র:somoynews.tv-ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

এইচএসসির ফল প্রকাশ

অনলাইন ডেস্ক : চলতি বছরের সারা দেশের সব শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমান ...

Portrait of a professional, showcasing contact details and role information.