
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের পেকুয়ায় কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা সেবা নিতে আসা রোগি রশিদা বেগম (৫০) বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছেন। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের মাতবর পাড়া কমিউনিটি ক্লিনিকে এ ঘটনা ঘটে। নিহত মহিলা একই এলাকার নবী হোসেনের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য ওসমান গণি বলেন, শনিবার সকাল ১১টার দিকে রশিদা বেগম ওই ক্লিনিকে চিকিৎসা নিতে যায়। এসময় বিদ্যুতের তারে জড়িয়ে দুর্ঘটনাবশত তার মৃত্যু হয়।
এদিকে নিহতের পরিবারের দাবী, ক্লিনিকের হেলথ সুপারভাইজার মোরশেদ তাকে ক্লিনিকে ঝাড়ু দিতে বাধ্য করে। ঝাড়ু দেয়ার এক পর্যায়ে তিনি মাটিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে যায়। এতে ঘটনাস্থলে তার মর্মান্তিক মৃত্যু হয়। ঘটনার পর হেলথ সুপারভাইজার মোরশেদ পালিয়ে যায়। মোরশেদ একই ইউনিয়নের বখশিয়া ঘোনা এলাকার আলম মেম্বারের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনজুরুল কাদের মজুমদার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.