
রামুতে কেন্দ্রীয় জামে মসজিদের এসি উদ্বোধন করলেন এমপি কমল
কামাল শিশির; রামু :
কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল এমপি বলেছেন, বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনা সরকারের দায়িত্ব নেয়ার পর থেকে দেশের মসজিদ, মাদ্রাসা, এতিমখানাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের অকল্পনীয় উন্নয়ন হয়েছে।
উন্নয়নের ধারাবাহিকতায় কক্সবাজারের রামু কেন্দ্রীয় জামে মসজিদ কমপ্লেক্সকে শীততাপ নিয়ন্ত্রনের আওতায় আনা হয়েছে। এর ফলে ধর্মপ্রাণ মুসল্লিরা শীতল পরিবেশে এবাদত করতে পারবেন।
এমপি কমল বলেন, দেশের জনগণ যাতে ইসলামের প্রকৃত শিক্ষা ও সংস্কৃতি ভালোভাবে রপ্ত করতে পারে সেজন্য শেখ হাসিনার সরকার প্রত্যেক জেলা-উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছে। রামুতেও মডেল মসজিদ নির্মাণের কাজ চলমান রয়েছে।
১৩ আগষ্ট জুমার নামাজের পূর্বে তিনি উপরোক্ত কথা বলেন। পরে তিনি আনুষ্ঠানিক ভাবে শীততাপ নিয়ন্ত্রন যন্ত্র (এসি) উদ্বোধন কারেন।
এ সময় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃৃবৃন্দ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.