সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / প্রাকৃতিক ও পরিবেশ / রামুতে তামাক চাষে উর্বরতা হারাচ্ছে ফসলি জমি

রামুতে তামাক চাষে উর্বরতা হারাচ্ছে ফসলি জমি

হামিদুল হক; ঈদগড় :

তামাক একটি ক্ষতিকারক পণ্য। বিভিন্ন ধরনের সিগারেট তৈরিতে তামাক ব্যাপক ভাবে ব্যাবহার হয়। তামাকে প্রচুর পরিমাণে নিকোটিন থাকে, আর এই নিকোটিন সিগারেটের ধোঁয়ার মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে ক্ষতি করে থাকে। তামাক জাতীয় দ্রব্য পান করে মানুষ বিভিন্ন ধরনের শারীরিক রোগে আক্রান্ত হয়ে থাকে। এর ফলে ফুসফুস, লিভার ও বিভিন্ন ধরনের ক্যান্সারেরমত রোগ ব্যাধিতে হয়ে থাকে তামাক সেবনকারীদের।

কক্সবাজার জেলার রামু উপজেলার বিভিন্ন এলাকায় তামাক চাষ হচ্ছে। অধিক লাভ ও বিভিন্ন কাম্পানি কৃষকদের প্রলোভন দেখিয়ে তামাক চাষে আগ্রহী করে তুলছেন, চাষিদের দিচ্ছেন অগ্রিম তামাক চাষের বিভিন্ন ধরনের প্রনোদনা আর অধিক লাভের আশায় কৃষকেরা লোভে পরে তামাক চাষ বেশি করছেন। তামাকের ক্ষতিকারক নিকোটিন পদার্থ তামাক শুকানোর সময় মানুষের দেহের ও শরীরের ক্ষতি করে থাকে, হতে পারে বিভিন্ন রোগ।

উপজেলার বিভিন্ন ইউনিয়নে দেখা গেছে প্রচুর পরিমানে তামাক ক্ষেত থেকে তুলে বাড়ির আঙ্গিনা ও বিভিন্ন বাগানে শুকাতে দেওয়া হচ্ছে এতে করে যারা এই তামাক পরিচর্যা করছেন তাদের মারাত্মক ভাবে স্বাস্থ্যের ঝুকিতে পড়তে হচ্ছে, তারপরও অধিক লাভের আশায় তারা তামাক চাষ করছেন। তবে তারা জানেন না তামাকের কারনে তাদের স্বাস্থ্যে কি ক্ষতি হচ্ছে।

ঈদগড় ইউনিয়নের এক তামাক চাষি তার ফসলি জমিতে এবছর তামাক চাষ করেছেন। অতি মুনাফার আশায় এবং বিভিন্ন কোম্পানির প্রলোভনে পরে তিনি এই তামাক চাষ করেছেন। তামাক চাষে তিনি এক টোবাকো কোম্পানি থেকে তিনি অগ্রিম মোটা অংকের টাকা, সার বীজ সহ বিভিন্ন সহায়তা পেয়ে অধিক লাভের কারণে তিনি ফসলি জমিতে এই তামাক চাষ করেছেন বলে জানান। অন্যান্য ফসলের চাইতে তামাক চাষে কয়েকগুণ লাভ পাওয়ায় তিনি দিন দিন এর চাষ বাড়াচ্ছেন এবং প্রতিবছরই আবাদ করবেন বলে জানান।

এলাকাবাসিরা বলেন, আগে যে সব জমিতে খাদ্য শশ্য জাতীয় ফসল উৎপাদন হত এখন সেসব জমিতে তামাক চাষ করা হচ্ছে। তবে তামাক কোম্পানির প্রলোভনে পরে কৃষকেরা জমিতে খাদ্য ফসল চাষ না করে তামাক চাষে ঝুকে পড়ছে। যার কারনে খাদ্য শষ্য চরম হুমকিতে পরেছে।

অনেক চাষি আবার বলছেন, তারা তামাক চাষ করছেন অধিক লাভের আশায়। অন্যান্য ফসলের চাইতে তামাক চাষে তাদের লাভ বেশি তাই তারা তামাক চাষ করছেন।

ঈদগড়ের উপসহকারী কৃষি অফিসার শহিদুল ইসলাম বলেন, তামাক চাষে কৃষকদের নিরুৎসাহিত করতে পরামর্শ প্রদান করা হচ্ছে। তারপরও চাষিরা অধিক লাভের আশায় ক্ষতি সত্বেও তামাকের আবাদ করছেন। চাষিরা বিভিন্ন কোম্পানির কাছ থেকে সহায়তা পাওয়ার কারণে তামাকের আবাদ বেশি করছেন। তামাক যারা চাষাবাদ ও পরিচর্যা করছেন তারা এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বেশি। তারপরও কৃষকদের অন্যান্য ফসল ও লাভজনক ও উচ্চ মূল্যের ফসল চাষে পরামর্শ দিয়ে থাকেন বলে জানান তিনি। তবে কোম্পানির প্রলোভনে পরে চাষিরা বেশি লাভের কারণে এর আবাদ করছেন যার কারণে ফসলি জমি তার উর্বরা শক্তি হারাচ্ছে।

Share

Leave a Reply

x

Check Also

বমু রিজার্ভে কাঠ কাটা ও পাচারের সত্যতা পায়নি তদন্ত কমিটি; কক্সভিউ.নেট; Tree, www.coxview.net; https://coxview.net/%e0%a6%ac%e0%a6%ae%e0%a7%81-%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ad%e0%a7%87-%e0%a6%95%e0%a6%be%e0%a6%a0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9f%e0%a6%be-%e0%a6%93-%e0%a6%aa%e0%a6%be/

বমু রিজার্ভে কাঠ কাটা ও পাচারের সত্যতা পায়নি তদন্ত কমিটি

লামা বন বিভাগের লামা রেঞ্জের আওতাধীন সংরক্ষিত বনাঞ্চল ‘বমু রিজার্ভের’ নন্দীরবিলের চড়ুইবিল ও পানিস্যাবিল ওয়েদ্দারঘোনা ...

Portrait of a professional, showcasing contact details and role information.