সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ধর্মীয় / রামুর আলেমদ্বীন মুফতি মুর্শিদুল আলম চৌধুরীর জানাযায় মানুষের ঢল

রামুর আলেমদ্বীন মুফতি মুর্শিদুল আলম চৌধুরীর জানাযায় মানুষের ঢল


কামাল শিশির; রামু :

গতকাল রোববার রামুতে নিজ বাড়ীতে নিহত হন জেলা তাবলীগের আমির বিশিষ্ট আলেমদ্বীন মুফতি মুর্শিদুল আলম চৌধুরী। সোমবার (৩ আগস্ট) সকাল ১১ টায় রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত তাহার নামাজে জানাযায় শরিক হন লাখো মানুষ।

বিশাল জানাযায় ইমামতি করেন, মাওলানা মুফতি মুর্শিদুল আলম চৌধুরীর একমাত্র ছেলে মাওলানা হাফেজ তারেক।

জানাযা পূর্ব সমাবেশে হাটহাজারী মাদ্রাসার মুফতি ও মুহাদ্দিস এবং তাবলীগ জামাতের চট্টগ্রাম জেলা আমীর মুফতি জসিম উদ্দিন, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, রামু উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল, বিশিস্ট আলেমদ্বীন হাফেজ আবদুল হক, মরহুমের ছোট ভাই রামু চৌমুহনী বণিক সমবায় সমিতির সভাপতি অধ্যাপক রফিকুল আলম চৌধুরী, রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মোহছেন শরীফ সহ বিশিষ্ট আলেম-ওলামাগন বক্তব্য রাখেন।

জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

Share

Leave a Reply

x

Check Also

চুনতি ১৯ তম সীরতুন্নবী মাহফিলে সমাপনী দিনে লাখো মানুষের সমাবেশ

  এম আবু হেনা সাগর; চুনতি থেকে ফিরে.. চট্টগ্রামের লোহাগাড়া চুনতির ঐতিহাসিক ১৯দিন ব্যাপী ৫৫তম ...

Portrait of a professional, showcasing contact details and role information.