সাম্প্রতিক....

আসছে সবচেয়ে বড় ‘কং’

KONG

কমিক বইয়ের পাতা থেকে রুপালি পর্দায় ‘গডজিলা’ এবং ‘কং’ চরিত্র দুইটিকে আগেই হাজির করেছিলেন নির্মাতারা।

২০১৪ সালে হঠাত্ করেই নির্মাতারা ঘোষণা করেন আবারও নতুন করে তৈরি হতে চলেছে কিং কং ভার্সেস গডজিলা সিরিজ। এর ধারবাহিকতায় ২০১৪ সালে মুক্তি পায় গডজিলা সিনেমাটি। এরপর ২০১৭ সালে মুক্তি পাবে এ সিরিজের কং : স্কাল আইল্যান্ড সিনেমাটি।

এরই মধ্যে সিনেমা সিরিজটি নিয়ে দর্শকের মধ্যে তৈরি হয়েছে উন্মাদনা। এর আগে পরিচালক জর্ডান ভট রবার্ট জানিয়েছিলেন, এটিই হবে সবচেয়ে বড় কং। এ বিষয়ে তিনি বলেছিলেন, ‘এটিই হবে এখন পর্যন্ত সবচেয়ে বড় কং। ১০ কিংবা ৩০ ফুট নয় বরং ১০০ ফুট।’

সম্প্রতি এই উন্মাদনাকে আরো বাড়িয়ে দিতে মুক্তি পেয়েছে কং স্কাল আইল্যান্ড সিনেমাটির প্রথম অফিসিয়াল ট্রেইলার।

একদল অনুসন্ধানকারী একটি জঙ্গলে প্রবেশ করে। কিন্তু তারা জানে না এখানেই বসবাস কংয়ের (দানব আকৃতির গরিলা)। ২ মিনিট ২৩ সেকেন্ডের এই ট্রেইলারে বিভিন্নভাবে তুলে ধরা হয়েছে দানব আকৃতির কংয়ের উপস্থিতি। অনেকেই মনে করছেন অ্যাপোক্যালিপ্স নাউ এবং প্রিডেটর সিনেমার স্বাদটা পাওয়া যাবে এই সিনেমায়।

কং স্কাল আইল্যান্ড সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন টম হিডেলটন, ব্রি লারসন, স্যামুয়েল জনসন, কোরে হকিন্স, জেসন মিশেল প্রমুখ। ২০১৭ সালের ১০ মার্চ মুক্তি পাবে সিনেমাটি। ২০২০ সালে মুক্তি পাবে গডজিলা ভার্সেস কিং কং সিনেমাটি।

সূত্র: risingbd.com

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার বেতারে সঙ্গীত অডিশনে উত্তীর্ণ ৩২ জনের মাঝে সনদ বিতরণ

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : বাংলাদেশ বেতার, কক্সবাজার কেন্দ্রে ২০, ২১ ও ২২ সেপ্টেম্বর তারিখে ...

Portrait of a professional, showcasing contact details and role information.