ফের বিজ্ঞাপনচিত্রে কাজ করতে যাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা ববি হক। একটি শাড়ির বিজ্ঞাপন চিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে।
এ প্রসঙ্গে ববি বলেন, ‘একটি শাড়ির বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করতে যাচ্ছি। বিজ্ঞাপনটি নির্মাণ করবেন আরিয়ান। দীর্ঘদিন পর দর্শকরা আমাকে বিজ্ঞাপনচিত্রে দেখতে পাবেন। আশা করছি, কাজটি ভালো হবে।’
২৭ জুলাই বিএফডিসিতে এই বিজ্ঞাপনের দৃশ্যধারণের কাজ শুরু হবে বলেও জানান তিনি।
বিজলি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন ববি। সিনেমাটির বেশির ভাগ শুটিং শেষ হয়েছে। বাকি অংশের শুটিং করতে আগস্টের শুরুতে থাইল্যান্ডে যাবেন তিনি। অভিনয়ের পাশাপাশি সিনেমাটি প্রযোজনাও করছেন ববি। এছাড়া সম্প্রতি কলকাতার রংবেরং শিরোনামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এ অভিনেত্রী।
সূত্র: risingbd.com
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.