
ফাইল ফটো
নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :
কক্সবাজার সদরের ঈদগাঁওতে অগ্নিকান্ডে এক ফার্মেসী পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ৬ ফেব্রুয়ারী রাত সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে দক্ষিন মাইজ পাড়া এলাকায়।
তথ্যে মতে, ঈদগাঁওর দক্ষিণ মাইজ পাড়ার ওমর মিয়ার দোকানের পাশ্বর্বতী এক ঔষুধের ফার্মেসীতে অগ্নিকান্ড সংঘঠিত হয়। এতে আনুমানিক তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। পাশ্বর্বতী দোকানীরা দ্রুত সময়ে মালামাল সরিয়ে নেন। আগুনের সূত্রপাত জানা যায়নি। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে এ ব্যাপারে মেম্বার নুরুল হক এ প্রতিবেদককে উপরোক্ত তথ্যাবলীর সত্যতা নিশ্চিত করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.