সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ধর্মীয় / ঈদগাঁওতে বনাঢ্য পরিসরে বিশ্বকর্মা পূজা পালিত

ঈদগাঁওতে বনাঢ্য পরিসরে বিশ্বকর্মা পূজা পালিত

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

জেলা সদরের ঈদগাঁওতে এবার বনাঢ্য পরিসরে শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা পালিত হয়েছে। ঈদগাঁও বাজার স্বর্ণ কারিগর সমিতির উদ্দোগে ১৭ সেপ্টেম্বর রাত সাড়ে আটটার দিকে জুয়েলারী সমিতির কার্যালয়ে এ পূজা সম্পন্ন হয়। তাপস দের উপস্থাপনায় হারাধন ধরের সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য রাখেন ঈদগাঁও কেন্দ্রীয় কালি মন্দিরের সাবেক সভাপতি কমলেন্দু আচার্য্য।

প্রধান অতিথির বক্তব্য রাখেন জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ, বিশেষ অতিথি ছিলেন ঈদগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তারেক আজিজ, ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই নিজাম উদ্দীন, জালালাবাদের মেম্বার মোক্তার আহমদসহ আরো অনেকে। এই সময় সংগঠনটির অসংখ্য সদস্য ও স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ। অসম্প্রদায়িক দেশ গড়তে নেত্রী কাজ করে যাচ্ছে। সম্প্রীতির বাধনে আমরা ঐক্যবদ্ধ। নির্বাচন আসলে দেশের স্বাধীনতা বিরোধী একটি অশুভ শক্তি সংখ্যলগো পরিবারকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ভোট আদায়ের চেষ্টা করে।

তিনি আরো বলেন, সনাতন সম্প্রদায়ের লোক জন ঐক্যবদ্ধ থাকলে কোন অপশক্তি দামিয়ে রাখতে পারবে না। এসময় তিনি আগামী নির্বাচনে নৌকার পক্ষে থাকার অনুরোধ জানিয়ে বলেন আপনাদের সুখে দুঃখে পাশে থাকবে বাংলাদেশ আওয়ামীলীগ। তাই সকলকে সজাগ ও দৃষ্টি রাখার আহবান জানান।

Share

Leave a Reply

x

Check Also

চুনতি ১৯ তম সীরতুন্নবী মাহফিলে সমাপনী দিনে লাখো মানুষের সমাবেশ

  এম আবু হেনা সাগর; চুনতি থেকে ফিরে.. চট্টগ্রামের লোহাগাড়া চুনতির ঐতিহাসিক ১৯দিন ব্যাপী ৫৫তম ...

Portrait of a professional, showcasing contact details and role information.