
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার জেলা সদরের বৃহত্তর ঈদগাঁওর কেন্দ্রীয় কালী মন্দিরে শারদীয় দূর্গাৎসব কমিটি গঠিত হয়েছে। গতরাত নয়টায় কেন্দ্রীয় কালী মন্দিরের অফিস কক্ষে মন্দির পরিচালনা পরিষদ কতৃক আয়োজিত আসন্ন শারদীয় দূর্গাৎসব গঠনের লক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্টিত হয়। উত্তম রায় পুলকের সভাপতিত্বে এড: অশোক আচায্যের পরিচালনায় উপস্থিত ছিলেন মন্দির পরিচালনা পরিষদের ৪১ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যবৃন্দ, বৃহত্তর ঈদগাঁও পুজা উদযাপন পরিষদের বিভিন্ন ইউনিয়ন সভাপতি, সম্পাদকবৃন্দ, জন্মষ্টমী উদযাপন পরিষদ সদস্যবৃন্দ ও সনাতনী ব্যবসায়ীবৃন্দ।
উপস্থিত সকলের সর্বসম্মতি ক্রমে আসন্ন শারদীয় দূর্গাৎসব সুষ্ট সুন্দর পরিবেশে পালনের লক্ষে প্রাথমিক পরিসরে চার সদস্যে বিশিষ্ট একটি কমিটি গঠিত হয়। এতে ব্যবসায়ী আপন কান্তি দে’কে সভাপতি, কৃষি অফিসার জিকু দাস সুব্রতকে সাধারণ সম্পাদক, দেবাশীষ ভট্টাচায্যে অনিককে অর্থ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সুমন পাল সুজয়কে করা হয়। সকলের সাবির্ক সহযোগিতা কামনা করা হয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.