এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে প্রতি বছরের ন্যায় এ বছরও সনাতনী সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূঁজা কাল থেকে শুরু হতে যাচ্ছে।
সূত্র মতে, কাল ২২শে অক্টোবর অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দূর্গা পূঁজা। এবার ঈদগাঁও ইউনিয়নে ৬টি প্রতীমা, ২টি ঘট, জালালাবাদ ইউনিয়নে ৩টি প্রতীমা, ২টি ঘট, ইসলামাবাদ ইউনিয়নে ৮টি প্রতীমা, ৫টি ঘট পূঁজা অনুষ্ঠিত হবে বলে ইউনিয়ন পূঁজা কমিটির দায়িত্বশীলরা জানান।
ঈদগাঁও চৌধুরী পাড়া সমাজ কমিটির সভাপতি আশীষ দাশ জানান, এলাকার শ্রী শ্রী বিঞ্চু মন্দিরে প্রতীমা তৈরির কাজ শেষ। দূর্গাপুজাকে ঘিরে এ সম্প্রদায়ের লোকজনের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।
জালালাবাদ পূঁজা উদযাপন পরিষদের সভাপতি বিকাশ কান্তি দে জানান, সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে এবং সীমিত পরিসরে এবার বৃহত্তর ঈদগাঁওতে শারদীয় দূর্গা পূঁজা অনুষ্ঠিত হবে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.