সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ধর্মীয় / ঈদগাঁওর প্রত্যান্ত গ্রামাঞ্চলে ঈদ উৎসবে মেতে উঠছে শিশু কিশোরেরা

ঈদগাঁওর প্রত্যান্ত গ্রামাঞ্চলে ঈদ উৎসবে মেতে উঠছে শিশু কিশোরেরা

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

রমজান শেষে পবিত্র ঈদুল ফিতর তথা খুশির বাঁধভাঙ্গা ঈদে কক্সবাজার সদর উপজেলার বৃহত্তর ঈদগাঁওর প্রত্যান্ত গ্রামাঞ্চলে ঈদের অনাবিল উৎসবে মেতে উঠছে শিশু কিশোরেরা। তাদের এ উৎসব যেন পাড়া মহল্লাকে মুখরিত করে তুলছে।

১৬ জুন সকালে পবিত্র ঈদুল ফিতরের নামাজের পর থেকে নতুন জামা পরিধান করে দলবেঁধে শিশু কিশোরেরা আত্মীয় স্বজনদের বাড়ীতে বেড়াতে যেতে দেখা যাচ্ছে। কেউবা ভাইয়ের সাথে, কেউবা মামার সাথে, কেউবা পিতার সাথে, কেউবা ভগ্নিপতির সাথে কিংবা কেউবা আপনজনের সাথে বোনের শশুর বাড়ী, নানা বা দাদার বাড়ীতে ক্ষণিকের জন্য ঈদের আনন্দকে ভাগাভাগি করতে বেড়াতে যেতে চোখে পড়ছে। পাশাপাশি দাদা ও নানার সাথে নাতি-নাতনীরা ঈদের আনন্দ ভ্রমনে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে মেতে উঠছে। সে সাথে আত্মীয় স্বজনদের কাছ থেকে ঈদের সালামিও আদায় করতে ভুল করছেনা তারা। দুপুরের দিকে ঈদগাঁও বাজারে আসলেই এমন চিত্র চোখে পড়ে।

অন্যদিকে বৃহত্তর ঈদগাঁওর ইসলামপুর, ইসলামাবাদ, পোকখালী, জালালাবাদ, চৌফলদন্ডী ও ঈদগাঁও ইউনিয়নের বিভিন্ন পাড়া মহল্লায় বা গ্রামাগন্জে ঈদের আনন্দঘন বাঁধভাঙ্গা উচ্ছ্বাস চলছে বেশ পুরো দমে। এটি কয়েকদিন অব্যাহত থাকবে বলেও জানান অনেক কিশোর। অন্যদিকে আধুনিকতার ছোঁয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক জুড়েই ঈদের এ উৎসবে সেলফিতে মহাব্যস্ত রয়েছে তরুণ প্রজন্মের ছোট ছোট শিশু কিশোরেরা।

এ বিষয়ে ঈদগাঁও দরগাহ পাড়ার এক বয়োবৃদ্বের সাথে কথা হলে তিনি জানান, নাতীকে নিয়ে আমার বাড়ীতে যাচ্ছি।

মাইজ পাড়ার নুরুল আজিম নামের এক ব্যক্তি জানান, ছেলে মেয়েকে নিয়ে এক আত্মীয়ের বাড়ীতে বেড়াতে যাচ্ছেন বলেও জানান। এবারের ঈদে শিশু কিশোরদের দাপট যেন চোখে পড়ার মত।

Share

Leave a Reply

x

Check Also

চুনতি ১৯ তম সীরতুন্নবী মাহফিলে সমাপনী দিনে লাখো মানুষের সমাবেশ

  এম আবু হেনা সাগর; চুনতি থেকে ফিরে.. চট্টগ্রামের লোহাগাড়া চুনতির ঐতিহাসিক ১৯দিন ব্যাপী ৫৫তম ...

Portrait of a professional, showcasing contact details and role information.