কক্সবাজার সদর উপজেলা ঈদগাঁওর অরাজনৈতিক ও সেচ্ছাসেবী সংগঠন পথশিশু ব্লাড এসোসিয়েশনের উদ্যোগে ইফতারের আয়োজন ও বিতরণ করা হয়েছে।
৮ মে বিকেলে মাওলানা তামজিদুল ইসলামের মোনাজাতের মধ্য দিয়ে ইফতার মাহফিল শুরু হয় ঈদগাঁও ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গনে। এরই পূর্বে বিভিন্ন মসজিদসহ পথচারী রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়। রোজাদারগণ ইফতার পেয়ে খুশিতে উৎফুল্ল হয়ে পড়েন।
স্কুল প্রাঙ্গনে ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঈদগাঁও লাইন পরিচালক বেলাল হোসাইন, ঈদগাঁও ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক নুর মোস্তফা কামাল সাদেক, সহকারী শিক্ষক মোহাম্মদ ইউসুফ, মেহেরঘোনা আবু বক্কর ছিদ্দিক মাদ্রাসা শিক্ষক তামজিদুল ইসলাম, মারকাজে আমেনা নুরানী মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা নুরুল আমিন, মমতাজুল উলুম মাদ্রাসার প্রাক্তন ছাত্র সংসদের সদস্য নুরুল ইসলাম।
সংগঠনের পক্ষে অংশ নেন, বৃহত্তর ঈদগাহ পথ শিশু ব্লাড এসোসিয়েশনের সদস্য ছৈয়দ নুর, সাংবাদিক এম আবু হেনা সাগর, বৃহত্তর ঈদগাহ পথশিশু ব্লাড এসোসিয়েশনের এডমিন ইমরান তাওহীদ রানা, এডমিন মামুনর রশিদ, সহকারী এডমিন সাইফুল ইসলাম সোহেল, মডারেটর মো: কাসেম, সদস্য আলম মোহাম্মদ সায়েদ, ইয়াসিন আরাফাত, হারুন, সিরাজুল ইসলাম, অভি আহমদসহ আরো অনেকে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.