
মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজারের উখিয়া উপজেলার রত্মাপালং ইউনিয়নে পূর্ব রত্নাপালং গ্রামে একই পরিবারের জবাই করা ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) এসব লাশ উদ্ধার করা হয়।
ঘটনাস্থলে থাকা বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের কক্সবাজার জেলার নির্বাহী সভাপতি এডভোকেট দীপংকর বড়ুয়া পিন্টু জানান, যাদের লাশ পাওয়া গেছে, তারা হলো-মৃত প্রবীণ বড়ুয়ার স্ত্রী সখী বড়ুয়া (৬৮), সখী বড়ুয়ার পুত্র রোকন বড়ুয়ার স্ত্রী মিলা বড়ুয়া (২৫), মিলা বড়ুয়ার পুত্র রবীন বড়ুয়া (১), মৃত প্রবীণ বড়ুয়ার আরেক পুত্র শিবু বড়ুয়ার পুত্র সনী বড়ুয়া (৫)সহ ৪ জন।
ঘটনাস্থল থেকে উখিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান জানান, পুলিশ খবর পেয়ে সকাল সাড়ে ৭ টার দিকে ঘটনাস্থলে গিয়ে বাড়ির ছাদের সিড়ি দিয়ে নীচে প্রবেশ করে ৪টি জবাই করা লাশ দেখতে পায়। পরে উর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে কক্সবাজার জেলা পুলিশের ক্রাইম সিন ম্যানেজম্যান্টের বিশেষজ্ঞরা ঘটনাস্থলে পৌঁছে হত্যার ক্লু বের করার চেষ্টা করছে বলে উখিয়া সার্কেলের এডিশনাল এসপি নিহাদ আদনান তাইয়ান কক্সভিউ ডট কম-কে জানিয়েছেন।
তিনি জানান, লাশ এখনো ঘটনাস্থল থেকে এখনো সরানো হয়নি। সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। তবে হত্যাকান্ডের কোন কারণ এখনো পুলিশ বের করতে পারেননি।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.