সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / টেকনাফ গ্রীন গার্ডেন থেকে ভাড়াটিয়া মালিকসহ ১১ খদ্দের-পতিতা আটক

টেকনাফ গ্রীন গার্ডেন থেকে ভাড়াটিয়া মালিকসহ ১১ খদ্দের-পতিতা আটক

Nurul Hossain 08.11.15 (news & 1pic) f1নিজস্ব সংবাদদাতা, টেকনাফ:

সীমান্ত উপজেলা টেকনাফ পৌরসভার আবাসিক হোটেল গ্রীণ গার্ডেনে অভিযান চালিয়ে হোটেলটির ভাড়াটিয়া মালিকসহ ১১ খদ্দের-পতিতাকে আটক করেছে টেকনাফ মডেল থানা পুলিশ।

৮ নভেম্বর রবিবার দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। টেকনাফ মডেল থানার ওসি মোঃ আতাউর রহমান খোন্দকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গ্রীণ গার্ডেন আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজের অভিযোগে হোটেলের কক্ষ থেকে ১১ জন খদ্দের-পতিতাকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে হোটেল ভাড়াটিয়া মালিকসহ ৫ জন খদ্দের ও ৬ জন পতিতা রয়েছে।

এরা হচ্ছে ইসলামাবাদ এলাকার মৃত কালা মিয়ার ছেলে ভাড়াটিয়া মালিক মমতাজ মিয়া (৫৫), কেকেপাড়ার নুরুর কবিরের ছেলে আবুল ফয়েজ (২৪), মহেশখালী উপজেলার গোরকঘাটা এলাকার মোঃ আলমের ছেলে মোঃ সৈয়দ (২৭), টেকনাফ পৌরসভা চৌধুরীরপাড়ার আবদুল করিমের ছেলে ফারুক আহমদ (২৭), জাহালিয়াপাড়ার মোঃ ইসমাইলের ছেলে আবুল হাসেম (৩২), হ্নীলা ইউনিয়নের লেদা উত্তরপাড়ার নুর মোহাম্মদের কন্যা ফাতেমা বেগম (২০), টেকনাফ পৌরসভা জালিয়াপাড়ার হাবিবুর রহমানের কন্যা জোবেদা খাতুন (২২), লেদার মোঃ হাছনের মেয়ে রওশন আক্তার (১৫), টেকনাফ কেকেপাড়ার খোরশেদ আলমের স্ত্রী শামশুন্নাহার (৩৫), দক্ষিন লেদার মুন্নার স্ত্রী মায়মুনা আক্তার (২০) ও মহেশখালী উপজেলার গোরকঘাটার হোসেনের স্ত্রী মুন্নী (২২)।

তিনি আরও জানান, হোটেলটির মালিক সৌদি প্রবাসী মোঃ ইলিয়াছ থেকে ভাড়া নিয়ে মমতাজ মিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে মহিলাদের সংগ্রহ করে প্রশাসনকে ফাঁকি দিয়ে অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিল। এই অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে ওই ভাড়াটিয়া মালিক মমতাজ মিয়াসহ ১১ জনকে আটক করতে সক্ষম হয়। হোটেল ম্যানেজার রাজা মিয়া পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে প্রেরন করা হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.