সভাপতি- সুরেশ, সাধারণ সম্পাদক- টিটু

প্রেস বিজ্ঞপ্তিঃ
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কক্সবাজার সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের আওতাধীন চৌফলদন্ডী ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশন ২৪ মে বিকাল ৩ ঘটিকার সময় স্থানীয় পশ্চিম চৌফলদন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুম প্রাঙ্গণে সংগঠনের সভাপতি- সুরেশ শর্মা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক- ডাঃ কনক কান্তি দে’র পরিচালনায় প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশনের শুরুতে পবিত্র গীতা পাঠ করেন- হৃদয় কান্তি দে।
এই সময় অধিবেশনের শুভ উদ্বোধন ঘোষণা করেন সদর উপজেলা পূজা উযাপন পরিষদের সভাপতি- দীপক দাশ, এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক- বাবুল শর্মা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক- সুনীল দত্ত, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি- এহাছানুল হক, সদর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সহ-সভাপতি মিটন পাল, অর্থ সম্পাদক- মিটন কান্তি দে, ঈদগাহ্ ইউনিয়নের সভাপতি- সত্যজিৎ দাশগুপ্ত সুজন প্রমুখ।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- সনাতনী সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করে সনাতনী সম্প্রদায়ের অধিকার নিশ্চিত করা এবং এলাকার যে কোন অন্যায়, অবিচারের বিরুদ্ধে সংগঠনের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সভায় সভাপতি- তার বক্তব্যে সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞ জানিয়ে দ্বিতীয় অধিবেশন সফল ও সার্থক করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে প্রথম অধিবেশন সমাপ্তি ঘোষণা করেন।
দ্বিতীয় অধিবেশন সভাপতিত্ব করেন- সদর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি- দীপক দাশ, পরিচালনা করেন সাধারণ সম্পাদক- বাবলা পাল। এই সময় সভাপতি বিগত কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম হাউসের কাছে প্রস্তাব করেন সভাপতি- সুরেশ শর্মা ও সুভাষ কান্তি দে, সাধারণ সম্পাদক- টিটু কান্তি দে। এই সময় গোপন ব্যালট এর মাধ্যমে সুরেশ শর্মা পুনরায় সভাপতি নির্বাচিত হন এবং টিটু কান্তি দে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক অত্র এলাকার জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.