
বার্তা পরিবেশ :
আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপনের লক্ষ্যে কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের প্রস্তুতি সভা ৬ সেপ্টেম্বর সকালে ব্রাহ্ম মন্দিরে অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তারা বলেন, আগামি ৪ অক্টোবর থেকে শুরু হচ্ছে বাঙ্গালীর সার্বজনীন শারদীয় উৎসব। প্রতি বছরের ন্যায় এবারো ব্যাপক উৎসাহ উদ্দীপনায় যথাযোগ্য ধর্মীয় মর্যদায় কক্সবাজারে দুর্গোৎসব পালন করা হবে। সার্বজনীন এই দুর্গোৎসব সফল করতে এখন থেকে জেলাব্যাপী প্রস্তুতি শুরু হয়েছে।
জেলা পূজা উদযাপন পরিষদে সভাপতি এডভোকেট রনজিত দাশ বলেন, দুর্গাপূজা খুবই ব্যায়বহুল একটি উৎসব। কিন্তু কক্সবাজারে রোহিঙ্গা অনুপ্রবেশের পর থেকে স্থানীয়রা নানাভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। রোহিঙ্গাদের কারনে অবনতি হয়েছে এখানকার আর্থসামাজিক অবস্থা। এটার প্রভাব দুর্গাপূজা উদযাপনেও পড়বে। তাই কক্সবাজারে দুর্গাপূজা উদযাপনে বিশেষ বরাদ্ধ দেয়া না হলে পূজার আয়োজকদের কষ্টসাধ্য হয়ে পড়বে। তাই এবারের পূজা উদযাপনে বিশেষ বরাদ্ধ দেয়ার দাবি জানান তিনি।
সাধারণ সম্পাদক বাবুল শর্মার সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, জেলা পূজা কমিটির উপদেষ্টা প্রভুল্ল রঞ্জন দাশ মদন বাবু, সমীর পাল, রুপনাথ চৌধুরী নাচ্চু, রেখা নন্দি, সহ সভাপতি রতন দাশ, উদয়শংকর পাল মিঠু, উজ্জ্বল কর, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক দীপক শর্মা দীপু, স্বরুপম পাল পাঞ্জু, জেলা পূজা কমিটির কর্মকর্তা সুদাম দাশ, হারাধন দাশ, বিপুল সেন, বিশ্বজিত পাল বিশু, শান্তি লাল নন্দি, এডভোকেট দিলীপ ধর, কাজল পাল সিআইপি, ডা: চন্দন কান্তি দাশ, এডভোকেট প্রতিভা দাশ, সনজিত চক্রবর্তি, এডভোকেট অশোক আশ্চর্য্য, সুচিত্রর ঞ্জন দে কাজল, ডা: পরিমল দাশ, ডা: পরিতোষ দত্ত, কাঞ্চন দাশ, উজ্জ্বল সেন, সদর পূজা কমিটির সভাপতি দীপক দাশ, কক্সবাজার পৌর পূজা কমিটির সভাপতি বেন্টু দাশ, চকরিয়া পূজা কমিটির সভাপতি তপন দাশ, মহেশখালী পূজা কমিটির সভাপতি মাস্টার বজ্রগোপাল ঘোষ, সাধারণ সম্পাদক প্রনব, পেকুয়া পূজা কমিটির সভাপতি সুমন বিশ্বাস, টেকনাফ পূজা কমিটির সভাপতি শিবু পদ ভট্রাচার্য্য, কুতুবদিয়া পূজা কমিটির সভাপতি অধ্যাপক সমীর দাশ, রামু পূজা কমিটির যুগ্ম আহবায়ক উত্তম দেওয়ানজি, উখিয়া পূজা কমিটির অর্থ সম্পাদক সজল ধর, চকরিয়া পৌর পূজা কমিটির টিটু বসাক, কক্সবাজার পৌর পূজা কমিটির শাউন আর্শ্চয্য জনি, রুপন মল্লিক।
উপস্থিত ছিলেন, সদর পূজা কমিটির সাধারণ সম্পাদক বাবলা পাল, কক্সবাজার পৌর পূজা কমিটির সাধারণ সম্পাদক মিটুন দে, চকরিয়া পূজা কমিটির সাধারণ সম্পাদক বাবলা দেবনাথ, জেলা পূজা কমিটির কর্মকর্তা স্বপন পাল, সাংবাদিক চঞ্চল দাশগুপ্ত, সাংবাদিক বলরাম দাশ অনুপম, সাংবাদিক রতন দে, এডভোকেট লিপিকা পাল, সজীব শর্মা, খোকন দাশ, শুভ দাশ।
সভার শুরুতে পবিত্র গীতাপাঠ করেন জেলা পূজা কমিটির সহ মহিলা সম্পাদিকা সবিতা মল্লিক। সভায় মুক্তিযোদ্ধা সুনিল দাশ, হিমাংশু ধর, উপদেষ্টা সুভাষ পাল, ঘোনারপাড়ার রাজিব পাল, রামুর মাস্টার প্রিয় পাল চৌধুরী, আরতি বালা ধর, হিমাংশু শর্মা, কক্সবাজারের লক্ষীরানী পালসহ যারা পরলোক গমন করেছেন তাদের আত্মার শান্তি কামনা ও শোক প্রস্তাব গ্রহণ করা হয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.