যত ঘামবেন ততই সুগন্ধ ছড়িয়ে পড়বে। হ্যাঁ আপাতত এমন অবিশ্বাস্য কথাই দাবি করেছেন ব্রিটিশ একদল বিজ্ঞানী। ঘামের সাথে পাল্লা দিয়ে তাদের বানানো পারফিউম কেবল খোশবুই ছড়াবে না বরং দেহের দুর্গদ্ধও দূর করবে।
ব্রিট্রনের বেলফাস্ট কুইন্স বিশ্ববিদ্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বিশ্বে প্রথম এ জাতীয় পারফিউম তৈরি করা হলো। যত বেশি আর্দ্রতার সম্পর্কে আসবে ততই বেশি করে এটি সুগন্ধ ছড়াবে এবং চারদিক মাতিয়ে তুলবে খোশবুতে।
এ পারফিউমের গন্ধ বিলানোর পদ্ধতিটি আয়নায়িত তরল পদার্থের ভিত্তিতে তৈরি করা হয়েছে। আর আয়নায়িত তরল পদার্থটি তৈরি করা হয়েছে গন্ধহীন লবণ থেকে। আয়নায়িত তরল পদার্থ যখন পানির সংস্পর্শে আসে তখনই মানুষের ত্বকে গন্ধ বিলাতে শুরু করে। এ ছাড়া, দেহের দুর্গন্ধও টেনে নেয় নতুন এই উপাদান।
নতুন এ পারফিউম কবে বাজারে আসবে সে কথা খবরে উল্লেখ করা হয় নি। তবে বলা হয়েছে, এ বিষয়ে পারফিউম কোম্পানিগুলোর সঙ্গে কাজ চলছে।
–বাংলাদেশপ্রেস,ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.