সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ‘বিএনপির নির্বাচনে অংশ নেয়া মুশকিল হবে’

‘বিএনপির নির্বাচনে অংশ নেয়া মুশকিল হবে’

বৃহস্পতিবার গণভবনের অনুষ্ঠিত সংলাপ নিয়ে সন্তুষ্ট নয় জাতীয় ঐক্যফ্রন্টের বড় শরিক দল বিএনপি। সংলাপে সাত দফা দাবি মানা হয়নি বলে জানিয়েছেন দলটির নেতারা।

এছাড়া সংলাপে ‘আশার মুকুল’ ঝরে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করছেন, তফসিল পিছিয়ে দিয়ে ছোট পরিসরে আলোচনা করে বিএনপি নেত্রী খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকারের বিষয়টি সমাধান করাই এই মুহূর্তে জরুরি।

তবে সংবিধানের বাইরে কিছু করা যাবে না বলে জানিয়েছেন সরকারি দলের নেতারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এমনটিই জানিয়েছেন সংলাপে।

এ পরিস্থিতি বিএনপি আসলে কোন দিকে যাবে? বিশ্লেষকদের মনে করছেন, সরকার এবং বিরোধী জোট, দুই পক্ষেরই রাজনৈতিক কারণে এই সংলাপ প্রয়োজন ছিল। নির্বাচনের আগে দুপক্ষই দেখাতে চেয়েছেন যে, তারা আলোচনার মাধ্যমে সমাধান চেয়েছিলেন।

ক্ষমতাসীন আওয়মী লীগ এবং বিরোধীদল বিএনপি দুই দলেই সংলাপ বিরোধী অংশও রয়েছে। তবে আন্তর্জাতিক চাপের মুখে লোকদেখানো এই সংলাপ হয়েছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক দিলারা চৌধুরী।

তিনি বলেন, ফলাফলের কোনো পরিবর্তন হয় নাই।কিন্তু নির্বাচনের দিকে দেশ এগিয়ে যাচ্ছে। ফলাফল পরিবর্তন না হলে, খালেদা জিয়া এবং তারেক রহমানকে ছাড়া বিএনপির নির্বাচনে অংশ নেয়া মুশকিল হবে।

সূত্র:deshebideshe.com;ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.