সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / হেক্সা জয়ের মিশনে রাতে মাঠে নামছে ব্রাজিল

হেক্সা জয়ের মিশনে রাতে মাঠে নামছে ব্রাজিল


বিশ্বকাপ অভিযান শুরু হতে যাচ্ছে নেইমারের ব্রাজিলের। ‘ই’ গ্রুপের ম্যাচে সেলেসাওদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড। সবার আগে রাশিয়া বিশ্বকাপ নিশ্চিত করা ব্রাজিল, আছে দুর্দান্ত ফর্মে। ইনজুরি কাটিয়ে নেইমার ফিরে পেয়েছে ছন্দ। রোস্তভ অন ডনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টায়।

৮ জুলাই ২০১৪। নিজেদের মাঠে জার্মানির বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনাল। হেক্সা স্বপ্নে বিভোর সেলেসাওরা। কিন্তু বেলো হরিজন্তে ব্রাজিলিয়ানদের কাছে হয়ে আছে ট্র্যাজেডি। ৭-১ গোলে হেরে যায় স্বাগতিকরা। সেই ম্যাচ যেন এখনো তাড়িয়ে বেড়ায় ব্রাজিল দলকে।

ইনজুরির কারণে অভিষপ্ত সেই ম্যাচে খেলেননি নেইমার। একই কারণে এবারো বিশ্বকাপে খেলা নিয়ে শংকা থাকলেও, নেইমার ফিরেছেন স্বরুপে। ব্রাজিল ফুটবলের রাজপুত্র এখন যেন আরও শানিত। রাশিয়া পা রাখার আগে খেলা দুটি প্রীতি ম্যাচেই পেয়েছেন গোল, তার খেলা চোখ জুড়িয়েছে সবার। দুই জয়ে প্রস্তুতি পর্বটাও হাসি মুখেই শেষ করেছে ব্রাজিল।

গেলো বিশ্বকাপের তুলনায় এবারের ব্রাজিল দলে নেইমার নির্ভরতা কিছুটা কমেছে। দলে আছে জেসুস, কৌতিনিয়ো, ফিরমিনোদের মত তারকা। সবাই আছেন ছন্দে। তবে সুইসদের বিপক্ষে কেমন একাদশ নিয়ে মাঠে নামবে ব্রাজিল, তা এরই মধ্যে ফাস হয়েছে গণমাধ্যমে। কোচ তিতের পছন্দ ৪-৩-৩ ফরমেশন। এই কৌশলেই ক্রোয়েশিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে খেলে সফলতা পেয়েছে সেলেসাওরা। গুঞ্জন অস্ট্রিয়ার বিপক্ষে খেলা একাদশ নিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল। পোস্টে অ্যালিসন, রক্ষণে দানিলো, থিয়াগো, মিরান্ডা ও মার্সেলো। মিডফিল্ডে ক্যাসেমিরো, পাওলিনহো ও কৌতিনিয়ো। আর উইলিয়ান, নেইমার ও গ্যাব্রিয়েল জেসুসদের নিয়ে সেলেসাওদের অ্যাটাকিং ট্রিও।

অন্যদিকে বিশ্বকাপে সুইজারল্যান্ডের বড় কোনো সফলতা নেই। এবারো ফেবারিটদের তালিকায় কেউই তাদের রাখেনি। কিন্তু চমক দিতে পারে সুইসরা। অন্তত র‌্যাঙ্কিং যদি বিবেচনায় নেয়া হয়, তবে যে কোনো দলেরই সমীহ আদায় করে নিবে তারা। ফিফা র‌্যাঙ্কিংয়ে স্পেন, ফ্রান্স কিংবা ইংল্যান্ডের চেয়েও এগিয়ে তারা। আছে ৬ নম্বরে। দলে নেই তারকা সমারোহ। কিন্তু গেলো তিন মাসে পানামা, গ্রিস, জাপানের বিপক্ষে জয়ে প্রস্তুতিটা ভালোই হয়েছে তাদের।

মুখোমুখি তিন দেখায় এখন পর্যন্ত দু’দলের একটি করে জয়। আর ১৯৫০ বিশ্বকাপের ম্যাচটি হয়েছিলো ড্র। এবার দু’দলের সামনে সুযোগ এসেছে এগিয়ে যাবার।

সূত্র:somoynews.tv;ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

Alberto Gilardino; Sports-Football; Day; Birthday; July 5th; On this day in history; www.coxview.net; আলবের্তো জিলার্দিনো; https://coxview.net/alberto-gilardino-sports-football-day-birthday-july-5th-on-this-day-in-history-www-coxview-net-%e0%a6%86%e0%a6%b2%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8b-%e0%a6%9c%e0%a6%bf/

৫ জুলাই; ইতিহাসের এইদিনে

আলবের্তো জিলার্দিনো। একজন ইটালীয় ফুটবলার। একজন ইতালীয় পেশাদার ফুটবল ম্যানেজার এবং একজন প্রাক্তন খেলোয়াড় যিনি ...

Portrait of a professional, showcasing contact details and role information.