সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / ঈদগাঁওর মাছুয়াখালীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

ঈদগাঁওর মাছুয়াখালীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওর মাছুয়া খালী অল দ্যা বেষ্ট কতৃক আয়োজিত ১৩ জুলাই হাজারো দর্শকদের করতালির মধ্য দিয়ে সাবেক মেম্বার কেফায়েত উল্লাহের সভাপতিত্বে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়। এ খেলায় প্রধান অতিথি ছিলেন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জালালাবাদ ইউপি চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ।

আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন- ঈদগাঁও পল্লী বিদ্যুতের এজিএম শ্যামল কুমার মল্লিক, ইউনিয়ন কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক কাইয়ুম উদ্দিন ডিসেন্ট, সদর যুবলীগ সাংগঠনিক সম্পাদক জামিল উদ্দিন, স্থানীয় মেম্বার কামাল উদ্দিন।

অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- ক্রীড়া ব্যক্তি রাশেদুল ইসলাম, ঈদগাঁও রিপোর্টার সোসাইটির সাবেক সভাপতি এম আবুহেনা সাগর, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আল ফিরোজ, ক্রীড়া ব্যক্তিত্ব উজির আলী, মিজানুর রহমান, আনোয়ারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা। শুরুতেই খেলাটি জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্টিত হয়।

রেফারীর দায়িত্বে ছিলেন- বাফুফে সদস্য মিজানুর রহমান।

উল্লেখ্য যে, এ ফাইনাল ম্যাচে ঈদগাঁও মাছুয়াখালী একাদশ ট্রাইব্রেকারে জালালাবাদ মিয়াজী পাড়া একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি কুড়িয়ে নেয়।

Share

Leave a Reply

x

Check Also

Alberto Gilardino; Sports-Football; Day; Birthday; July 5th; On this day in history; www.coxview.net; আলবের্তো জিলার্দিনো; https://coxview.net/alberto-gilardino-sports-football-day-birthday-july-5th-on-this-day-in-history-www-coxview-net-%e0%a6%86%e0%a6%b2%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8b-%e0%a6%9c%e0%a6%bf/

৫ জুলাই; ইতিহাসের এইদিনে

আলবের্তো জিলার্দিনো। একজন ইটালীয় ফুটবলার। একজন ইতালীয় পেশাদার ফুটবল ম্যানেজার এবং একজন প্রাক্তন খেলোয়াড় যিনি ...

Portrait of a professional, showcasing contact details and role information.