সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / টুর্নামেন্ট সেরা মদ্রিচ, উদীয়মান এমবাপ্পে

টুর্নামেন্ট সেরা মদ্রিচ, উদীয়মান এমবাপ্পে

এত কাছে এসেও প্রথম বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেস্তে গেছে ক্রোয়েশিয়ার। তবে ক্রোয়েশিয়ার আলোচিত প্রেসিডেন্ট কলিন্ডা গ্র্যাবার কিটারোভিচের মুখের হাসি দেখে বুঝার উপায় নেই কতটা কষ্ট তার মনে। কিন্তু, লুকা মদ্রিচের পুরস্কারটি নেয়ার সময় কিছুক্ষণের জন্য আবেগ ধরে রাখতে পারলেন না কলিন্ডা।

দেশকে শিরোপা এনে দিতে না পারলেও পুরো টুর্নামেন্ট সমনে থেকে নেতৃত্ব দিয়েছেন। লড়াই করেছেন বুক চিতিয়ে। দলকে তুলে এনেছেন ফাইনালের মঞ্চে। আর তার স্বীকৃতিটাও মিলে গেলো।

রাশিয়া বিশ্বকাপের টুর্নামেন্ট সেরার পুরস্কার ‘গোল্ডেন বল’ উঠলো মদ্রিচের হাতে। এ দৌড়ে তাকে মূলত পেছনে ফেলতে হয়েছে, বিশ্বকাপজয়ী কিলিয়ান এমবাপ্পে এবং বেলজিয়াম অধিনায়ক ইডেন হ্যাজার্ডকে।

গ্রুপ পর্বে ক্রোয়েশিয়ার প্রথম ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে গোল করেছিলেন ৩২ বছর বয়সী মিডফিল্ডার। এরপর গ্রুপপর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনার জালেও বল জড়িয়েছিলেন।

এদিকে আসরের সেরা উদীয়মান ফুটবলার নির্বাচিত হয়েছেন কিলিয়ান এমবাপ্পে। পেলের পর প্রথম টিনেজার ফুটবলার হিসেবে বিশ্বকাপের ফাইনালে গোল করার রেকর্ডও গলেছেন এ ফরাসি ফরোয়ার্ড।

সূত্র:somoynews.tv;ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

Alberto Gilardino; Sports-Football; Day; Birthday; July 5th; On this day in history; www.coxview.net; আলবের্তো জিলার্দিনো; https://coxview.net/alberto-gilardino-sports-football-day-birthday-july-5th-on-this-day-in-history-www-coxview-net-%e0%a6%86%e0%a6%b2%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8b-%e0%a6%9c%e0%a6%bf/

৫ জুলাই; ইতিহাসের এইদিনে

আলবের্তো জিলার্দিনো। একজন ইটালীয় ফুটবলার। একজন ইতালীয় পেশাদার ফুটবল ম্যানেজার এবং একজন প্রাক্তন খেলোয়াড় যিনি ...

Portrait of a professional, showcasing contact details and role information.