সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / ভারতের বিশ্বকাপ দল ঘোষণা

ভারতের বিশ্বকাপ দল ঘোষণা

আইসিসি বিশ্বকাপ ২০১৯-এর জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে দুইবারের শিরোপাধারী ভারত। প্রত্যাশিতভাবেই দলের নেতৃত্বে আছেন বিরাট কোহলি। আর তার সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন রোহিত শর্মা।

সোমবার (১৫ এপ্রিল) বিকালে দল ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডে জায়গা পাননি আলোচিত রিশাভ পান্ত। মহেন্দ্র সিং ধোনির পাশাপাশি দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে স্কোয়াডে আছেন দীনেশ কার্তিক।

ব্যাটসম্যানদের তালিকায় আছেন-রোহিত শর্মা, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, বিরাট কোহলি, কেদার যাদব। অলরাউন্ডার হিসেবে জায়গা পেয়েছেন- বিজয় শঙ্কর, রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়া। আর স্কোয়াডে দুই স্পিনার কুলদীপ যাদব, যুযবেন্দ্র চাহাল। পেসার আছেন তিনজন- ভুবনেশ্বর কুমার, জাসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি।

বিরাট কোহলির নেতৃত্বাধীন ফেভারিট হিসেবেই বিশ্বকাপে যাচ্ছে ভারত। তবে ইংল্যান্ডের পেস বান্ধব কন্ডিশনে উপমহাদেশের দলগুলো কতটা সুবিধা আদায় করে নিতে পারবে সেটাই এখন দেখার বিষয়।

আরো পড়ুন: ওয়ানডে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সময়-সূচি

 

২০১৯ বিশ্বকাপে ভারতের স্কোয়াড:

বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি, দীনেশ কার্তিক, কুলদীপ যাদব, বিজয় শঙ্কর, রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়া, যুযবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার, জাসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি।

সূত্র:somoynews.tv-ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

Alberto Gilardino; Sports-Football; Day; Birthday; July 5th; On this day in history; www.coxview.net; আলবের্তো জিলার্দিনো; https://coxview.net/alberto-gilardino-sports-football-day-birthday-july-5th-on-this-day-in-history-www-coxview-net-%e0%a6%86%e0%a6%b2%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8b-%e0%a6%9c%e0%a6%bf/

৫ জুলাই; ইতিহাসের এইদিনে

আলবের্তো জিলার্দিনো। একজন ইটালীয় ফুটবলার। একজন ইতালীয় পেশাদার ফুটবল ম্যানেজার এবং একজন প্রাক্তন খেলোয়াড় যিনি ...

Portrait of a professional, showcasing contact details and role information.