সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ধর্মীয় / ঈদগাঁওতে হাফিজুর রহমান ছিদ্দকীর ওয়াজ শুনতে জনতার ঢল

ঈদগাঁওতে হাফিজুর রহমান ছিদ্দকীর ওয়াজ শুনতে জনতার ঢল

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে এই প্রথমবারের মত আসা আল্লামা হাফিজুর রহমান ছিদ্দিকীর ওয়াজ শুনতে জনতার ঢল নেমেছে।

২০শে জানুয়ারী বৃহত্তর ঈদগাঁও ইসলামী সম্মেলন সংস্থার উদ্যাগে ঈদগাহ হাইস্কুল মাঠে ঐতিহাসিক ইসলামিক সম্মেলন অনুষ্টিত হয়।

ওইদিন সম্মেলনে বাদে জুহুর থেকে বয়ান করেন, কোয়াকাটা থেকে আগত আল্লামা হাফিজুর রহমান ছিদ্দিকী। সম্মেলনে সভাপতিত্ব করেন, মাওলানা সিরাজুল ইসলাম। হুজুরের ওয়াজ শুনতে বিপুল সংখ্যক ধর্মপ্রান মুসল্লীদের সমাগম ঘটে। হাইস্কুলের মাঠ জুহুরের নামাজের পরপর ভরপুর হয়ে উঠে লোকজনে। কড়া রোদকে উপেক্ষা করে ইসলামপুর, ইসলামাবাদ, জালালাবাদ, পোকখালী চৌফলদন্ডী এবং ঈদগাঁওর প্রত্যান্ত গ্রামাঞ্চল থেকে ওয়াজে ছুটে আসে সর্বশ্রেনী পেশার মানুষরা। দায়িত্বরত সেচ্ছাসেবকরাও হিমশিমে পড়ে দায়িত্ব পালনে।

উপস্থিত ছিলেন, হাফেজ ছৈয়দ নুর, সম্মেলন সংস্থার সাধারণ সম্পাদক হাফেজ কামাল উদ্দিন, হাফেজ জাফর আলমসহ অনেক।

Share

Leave a Reply

x

Check Also

চুনতি ১৯ তম সীরতুন্নবী মাহফিলে সমাপনী দিনে লাখো মানুষের সমাবেশ

  এম আবু হেনা সাগর; চুনতি থেকে ফিরে.. চট্টগ্রামের লোহাগাড়া চুনতির ঐতিহাসিক ১৯দিন ব্যাপী ৫৫তম ...

Portrait of a professional, showcasing contact details and role information.